বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সিরিয়াকে হিজবুল্লাহর পেছনে লাগানোর পরিকল্পনা ট্রাম্পের

ট্রাম্পের মতে শারা ‘খুবই সক্ষম’
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সিরিয়াকে লেলিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, লেবাননে প্রবেশ করে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে সিরিয়া ইসরায়েলের চেয়েও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারত। ফ্রান্সের এভিয়ঁলেবঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে কাতারের শাসকের পাশে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে এবং এতে অনেক মানুষ মারা যাচ্ছে। তাই তিনি ইসরায়েলকে বলেছিলেন, হিজবুল্লাহর বিষয়টি সিরিয়াকে সামলাতে দিতে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘খুব সক্ষম’, ‘খুব শক্তিশালী নেতা’ এবং ‘কঠিন মানুষ’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ইসরায়েল যদি হিজবুল্লাহকে নির্মূল করতে না পারে, তবে সিরিয়াই তা করবে। শারা হিজবুল্লাহকে পছন্দ করেন না বলেও তিনি উল্লেখ করেন।

চলতি মাসে এটি ট্রাম্পের দ্বিতীয়বারের মতো সিরিয়ার লেবাননে হস্তক্ষেপের প্রকাশ্য আহ্বান, যা অতীতের ১৯৭৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত লেবাননে সিরিয়ার সামরিক উপস্থিতির সংবেদনশীল ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।

তবে ট্রাম্পের এই মন্তব্য মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থানের বিরোধী। ওয়াশিংটন সিরিয়াকে পূর্ব লেবাননে সেনা পাঠিয়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে চাপ দিচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর এলেও, সিরিয়াবিষয়ক মার্কিন দূত টম বারাক এ দাবি প্রত্যাখ্যান করেছিলেন।

এদিকে, দামেস্ক সরকার এই পরিকল্পনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। শারা প্রশাসনের আশঙ্কা, লেবাননে সামরিক অভিযান চালালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং সিরিয়ার শিয়া সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। তাছাড়া, ৪৩ বছর বয়সী আহমেদ আল-শারার মূল সমর্থনভিত্তি সালাফি সুন্নি যোদ্ধাদের নিয়ে গঠিত, অন্যদিকে হিজবুল্লাহ একটি শক্তিশালী ইরান-সমর্থিত শিয়া সংগঠন। অতীতে সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহ আসাদ সরকারের পক্ষে লড়াই করলেও, ২০২৪ সালের ডিসেম্বরে শারার দল হায়াত তাহরির আল-শাম আসাদকে উৎখাত করে।

বিশ্লেষকদের মতে, সিরীয় বাহিনী লেবাননে গেলে সাম্প্রদায়িক উত্তেজনা চরম রূপ নিতে পারে। বর্তমানে শারা সরকার জানিয়েছে, লেবাননে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই; কারণ দীর্ঘ গৃহযুদ্ধ শেষে সৌদি আরব ও কাতারের সহায়তায় তারা এখন দেশ পুনর্গঠনে ব্যস্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

বিশ্বকাপ নিয়ে মেসির যে মন্তব্য উস্কে দিলো জল্পনা

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১০

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

১১

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

১২

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

১৩

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

১৪

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১৫

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৬

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

১৭

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

১৮

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

১৯

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

২০
X