বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

‘কিছু উদ্বেগ’ নিয়ে বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

উপদেষ্টার সঙ্গে বৈঠক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা

দেড় যুগেরও বেশি সময় পর উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। গতকাল রোববার বিকেল ৪টা ২২ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে প্রবেশ করা মাত্রই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ‘স্যার স্যার’ বলে জড়িয়ে ধরেন। বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে বের হন বাবর।

দুই ঘণ্টার বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম উপস্থিত ছিলেন। তবে বাবরের সঙ্গে তার ব্যক্তিগত সহকারী ছাড়া আর কাউকে দেখা যায়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ প্রতিবেশী দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। এসব বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি।

সূত্র জানায়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন-সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং ফিরলে তার নিরাপত্তা কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘তারেক রহমান শিগগির দেশে ফিরবেন।’ তারেক রহমান প্রসঙ্গে এর চেয়ে বেশি কিছু বলেননি তিনি।

বিশ্বস্ত্র সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাবরের বৈঠকটি অনানুষ্ঠানিক হলেও তারেক রহমানের নিরাপদে দেশে ফেরা নিয়ে আলোচনা করতেই বাবর মন্ত্রণালয়ে গিয়েছিলেন। সরকারের সঙ্গে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বাবর আলোচনা করতে গিয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাবর বিষয়টি সাংবাদিকদের এড়িয়ে গেছেন।

লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে একজন ব্যবসায়ীর বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে, এটাসহ উদ্বেগজনক কিছু বিষয়ে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সরকারের প্রচেষ্টার কমতি নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে। তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X