ভ্রাম্যমাণ প্রতিনিধি (পটুয়াখালী)
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর নলকূপ (টিউবওয়েল) বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন শ্রমিক।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকার শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন- উপজেলার আলিপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত রোসান আলীর ছেলে মো. বেল্লাল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের কলাতলা গ্রামের মৃত শাহজাহান হোসেনের জামাতা মো. ইউসুফ মিয়া (২৮)।

আহতরা হলেন- পূর্ব আলিপুরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাকিব হোসেন, খলিশাখালী গ্রামের রিপন মৃধার ছেলে মো. আব্দুর রহমান এবং রণগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের মো. মোস্তফা সরদারের দুই ছেলে মো. মারুফ ও রনি সরদার।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকায় শানু হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন ওই শ্রমিকেরা। বিকেলে নলকূপের পাইপের সাথে বিদ্যুতের লাইনের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে দুর্ঘটনা ঘটে। এতে কর্মরত ছয় শ্রমিকের মধ্যে চারজন ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই বেল্লাল ও ইউসুফের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক রাবেয়া সুলতানা বেল্লাল ও ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X