কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
বদিউল আলম মজুমদার

হাদি হত্যাচেষ্টায় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে

হাদি হত্যাচেষ্টায় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে

শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় আসন্ন নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘পরাজিত শক্তি পালিয়ে গেলেও তাদের দোসররা প্রতিনিয়ত হুমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

গতকাল শনিবার এফডিসিতে আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে হাজারীবাগ সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কোনো দলের প্রতি অনুগত থাকলেও সরকার দল নিরপেক্ষ। তাই সব হুমকি ও ঝুঁকি মোকাবিলা করে সরকার গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভেঙে পড়া পুলিশি ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে।’

সুজন সম্পাদক বলেন, ‘একটি ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সক্ষমতা গুরুত্বপূর্ণ। কমিশন নির্বাচনী আইন অনুসরণে কোনো কোনো ক্ষেত্রে অনমনীয়তা দেখাতে পারেনি। নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ও বিদেশি শাখা নির্বাচনী আইনের লঙ্ঘন। দলগুলোকে এ ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। সুশাসনের ব্যর্থতা দূর করতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার আবশ্যক। অর্থবিত্তের মালিক হওয়ার যুদ্ধে লিপ্ত না হয়ে রাজনীতিবিদদের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান সময়ে একটা বিরাট সমস্যা মন্তব্য করে তিনি বলেন, এর অপব্যবহার মানুষকে বিভ্রান্ত করে, এমনকি সুষ্ঠু নির্বাচন ও ফলকে প্রভাবিত করতে পারে। তাই নির্বাচন কমিশন ও সরকারকে বিশেষ সেল করে এআইর নেতিবাচক প্রভাব মোকাবিলা করা জরুরি।

‘সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ করা হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে বিচারক ছিলেন সাংবাদিক মাঈনুল আলম, সাইদুল ইসলাম, মসিউর রহমান খান, মাইদুর রহমান রুবেল ও মো. আতিকুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর টেলিফোনের লাল তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১০

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১১

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১২

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১৫

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

১৬

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

১৭

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

১৮

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

১৯

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

২০
X