কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

বাংলাদেশে নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে। ভারতের অনুমোদন না পাওয়ায় আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে।

নেপালের জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়নি। তাদের দাবি, ভারত-বাংলাদেশ সংযোগকারী বিদ্যুৎ সঞ্চালন লাইনে বর্তমানে পর্যাপ্ত সক্ষমতা নেই।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি ৪০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৬০ মেগাওয়াট করার বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও নতুন ত্রিপক্ষীয় চুক্তি এখনও সম্পন্ন হয়নি।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির জন্য তারা ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগমের (এনভিভিএন) মাধ্যমে আবেদন করেছিল। কিন্তু ভারত জানিয়েছে, বিদ্যমান ট্রান্সমিশন লাইনে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনের সুযোগ নেই।

বর্তমানে নেপালের ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। এই বিদ্যুৎ ভারতের সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে পৌঁছায়।

নেপাল ২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে। বিদ্যুৎ প্রতি ইউনিট ৬ দশমিক ৪০ মার্কিন সেন্ট দরে বাংলাদেশ কিনছে। অতিরিক্ত ২০ মেগাওয়াট রপ্তানির অনুমোদন মিললে একই দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

এখন অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে। ভারতের অনুমোদন পাওয়ার পর নতুন চুক্তি সই হলে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি ৬০ মেগাওয়াটে উন্নীত হতে পারে।

তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X