রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

লক্কড়ঝক্কড় ইঞ্জিনে ট্রেন যাত্রীদের ‘নরক যন্ত্রণা’

সিলেট রেলপথ
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে যাত্রীসেবা এখন পুরোপুরি রসাতলে। কখনো গহিন বনে ঘণ্টার পর ঘণ্টা ইঞ্জিন বিকল হয়ে পড়ে থাকে; কখনো চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়; রেললাইনে স্লিপার ফেলে নাশকতা সৃষ্টির অপচেষ্টাও চলে। সব মিলিয়ে আতঙ্ক আর সীমাহীন ভোগান্তির বৃত্তে বন্দি হয়ে পড়েছেন এই রুটের নিয়মিত যাত্রীরা। একদিকে লক্কড়ঝক্কড় ইঞ্জিনের জোড়াতালির রেলসেবা, অন্যদিকে চড়া মূল্যে কালোবাজারে টিকিট বিক্রি। রেল কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে প্রতি মাসেই খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

এবার মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ​উপবন এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই এবার এই রেলপথে ঘটল বড় ধরনের আরেকটি দুর্ঘটনা। বুধবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের অদূরে রাজাপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে তেলের ওয়াগনসহ ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং সিলেটের সঙ্গে রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ থাকে।

​দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন তারা। এরপর ওয়াগন থেকেও তেল লুট করতে দেখা গেছে অনেককেই। কে আগে তেল নেবেন, তা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি।

​চলন্ত ‘উপবন এক্সপ্রেস’-এর ইঞ্জিনে ভয়াবহ আগুন: এর আগের দিন ​মঙ্গলবার সকালেই এ রেলপথে ঘটে গেছে রোমহর্ষক অগ্নিকাণ্ডের ঘটনা। ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জের ভানুগাছ ও শমসেরনগর রেলস্টেশনের মাঝামাঝি পূর্ব কালিপুর গ্রামে পৌঁছালে এর ইঞ্জিনে দাউ দাউ করে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে মবিল (লুব্রিকেন্ট) লিকেজ হয়ে এ আগুনের সূত্রপাত হয়। চালক দ্রুত ব্রেক কষে ট্রেনটি থামালে আতঙ্কিত যাত্রীরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে নিচে নেমে আসেন। স্থানীয় ও রেলওয়ে স্টাফদের দ্রুত তৎপরতায় কোনোমতে বড় ধরনের হতাহত এড়ানো সম্ভব হলেও দীর্ঘ সোয়া তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। পরে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে টেনে শমশেরনগর স্টেশনে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে লাইনটি সচল হলেও ভোগান্তির রেশ কাটেনি।

কিছুদিন আগে ৫ ঘণ্টা বনে আটকা ‘পাহাড়িকা’: এর কিছুদিন আগে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন অতিক্রম করার মাত্র ১৫ মিনিট পরই লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় বিকল হয়ে পড়ে। গহিন বনের ভেতরে দীর্ঘ পাঁচ ঘণ্টা চরম নিরাপত্তাহীনতায় এবং নরক যন্ত্রণায় কাটাতে হয় নারী ও শিশুসহ শত শত যাত্রীকে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ পলাশ জানান, ট্রেন আটকা পড়ার খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে।

​রেললাইনে স্লিপার ফেলে নাশকতার অপচেষ্টা: ​যান্ত্রিক ত্রুটির পাশাপাশি এই রেলপথে যোগ হয়েছে নাশকতার চরম শঙ্কা। গত ১২ নভেম্বর ভোরে কমলগঞ্জের পশ্চিম বালিগাঁও এলাকায় রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার অপচেষ্টা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়দের সজাগ দৃষ্টি এবং রেলওয়ে কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শত শত যাত্রী। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনা হোক।

ক্ষোভে ফুঁসছেন নিয়মিত যাত্রীরা: সিলেট রুটের নিয়মিত যাত্রী নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সিলেট রেলপথ সবসময়ই চরম অবহেলার পাত্র। প্রতি মাসেই কোনো না কোনো ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে দাঁড়িয়ে থাকে। এই রুটে যে কয়টা ট্রেন চলাচল করছে, তার বেশিরভাগেরই ইঞ্জিন ত্রুটিপূর্ণ। আমরা সাধারণ যাত্রীরা সবসময় চরম ভোগান্তির মধ্যে যাতায়াত করছি। কাউন্টারে বা অনলাইনে গেলে টিকিট পাওয়া যায় না, অথচ চড়া মূল্যে কালোবাজারি সিন্ডিকেটের কাছ থেকে ঠিকই টিকিট কিনতে হয়। অনেক সময় অতিরিক্ত টাকা দিয়েও জরুরি প্রয়োজনে টিকিট জোটে না। আমাদের এ নরক যন্ত্রণার অবসান কবে হবে?’

​আরেক ভুক্তভোগী যাত্রী শারমিন আক্তার বলেন, ‘যাত্রী বাড়িয়ে টিকিট বিক্রি করে শত শত কোটি টাকা আয় হলেও রেল কর্তৃপক্ষ ন্যূনতম সেবা দিচ্ছে না। প্রতিনিয়ত জীবনের চরম ঝুঁকি ও পকেটের টাকা খুইয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে।’

যা বলছেন নাগরিক আন্দোলনের নেতারা: কুলাউড়া রেল আন্দোলনের সমন্বয়ক এম আতিকুর রহমান আখই বলেন, ‘ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালুসহ সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ কিছুদিন আগে সিলেট বিভাগজুড়ে আট দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি, কিন্ত কয়েকটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা ছাড়া আর কোনো সুরাহা পাইনি।’

আট দফা দাবি আদায়ের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম বলেন, ‘সিলেট-ঢাকা রেলপথে দ্রুতগামী ট্রেনের অভাব; পর্যাপ্ত টিকিট না পাওয়া; ট্রেনের ঘনঘন বিলম্ব এবং পুরোনো বগি ব্যবহারের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে আছেন। অনেক জায়গায় রেললাইন বেহাল অবস্থায় আছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ট্রেন লাইনচ্যুত হচ্ছে। রেলপথ সংস্কার না হলে একসময় পুরো অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে।’

সাংবাদিক মহি উদ্দিন বলেন, ‘সিলেট বিভাগ রেল ও সড়ক যোগাযোগসহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এ বৈষম্যের বিরুদ্ধে কুলাউড়ার পাশাপাশি সিলেটের মানুষকেও জাগতে হবে।’

​যা বলছে রেল কর্তৃপক্ষ: এ বিষয়ে জানতে চাইলে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ বলেন, ‘সিলেট রুটে ইঞ্জিন সংকটের কারণে অনেক সময় পুরোনো ইঞ্জিন দিয়েও ট্রেন চালাতে হয়।’

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ বলেন, ‘রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কিছুদিন আগে একটি বৈঠকে হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয়, সিলেট রুটে সব আন্তঃনগর ট্রেনে দুটি করে অতিরিক্ত বগি সংযোজন ও ট্রেনে উন্নত ইঞ্জিন স্থাপন করার। সে অনুযায়ী পারাবতসহ অন্যান্য ট্রেনে যাত্রী চাপ থাকলে আমাদের অতিরিক্ত বগি সংযোজন করা হয়, কুলাউড়া ও শ্রীমঙ্গলের যাত্রীচাপ বেশি থাকায় আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে বন্ধ স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। আমাদের রেললাইন সংস্কার ও ডুয়েল গেজ লাইন হলে এ রুটে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে ও রেল দুর্ঘটনা থেকে রক্ষা পাবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X