কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা। ছবি : সংগৃহীত
ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি দাবি করেছেন, পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চলছে না। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে তিনি মনগড়া অজুহাতগ বলে অভিহিত করেছেন।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘায়ি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা ও হুমকি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর বিভিন্ন প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, এসব পদক্ষেপ ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নয়নের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতা প্রকাশ করে।

বাঘায়ির দাবি, আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী ইরানের সব পারমাণবিক কার্যক্রম আইএইএর কাছে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন,পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই। অথচ ওই এলাকাকে কেন্দ্র করে ওয়াশিংটনের অস্বাভাবিক মনোযোগ আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও নাশকতার জন্য একটি মনগড়া অজুহাত ছাড়া আর কিছুই নয়।

একই পোস্টে আইএইএর মহাপরিচালকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন বাঘায়ি। তিনি বলেন, আইএইএর মহাপরিচালক, যিনি জাতিসংঘের মহাসচিব পদপ্রার্থীও, তিনি এখন কোথায়?

বাঘায়ি আরও বলেন, ইরানের জনগণ ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো বৈরী পদক্ষেপ মোকাবিলায় তারা সর্বশক্তি নিয়ে প্রস্তুত।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১০

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১১

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১২

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৭

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৮

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৯

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

২০
X