কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এনআরবি ব্যাংক ও নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে নগদের প্লাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে তাদের কোনো শাখা নেই সেখানেও গ্রাহকদের সেবা দিতে পারবে। এর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আশা করা হয়।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান। চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে প্রবাস থেকে আসা রেমিট্যান্স নিমিষেই প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। ফলে দেশের যে কোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। তাছাড়া নগদ ও এনআরবি ব্যাংক মিলে ন্যানো লোন, কর্পোরেট কালেকশনসহ আরো অনেক সেবার কলেবর প্রসারিত করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, ‘প্রথাগত লেনদেন পদ্ধতি বদলে ফেলতে চাই আমরা। সে জন্যে নগদের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্যে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের সেবার কলেবর আরও বৃদ্ধি করতে পারবো। দেশব্যাপী আমাদের ১০৯টি শাখা ও উপশাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে নগদের তিন লক্ষাধিক এজেন্ট পয়েন্ট থেকেই এনআরবি ব্যাংকের গ্রাহকরা সেবা পেলে সেটি আমাদের সেবার কলেবরকে অনেক প্রসারিত করবে।’

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘ফিনকেট সামনের দিনে লেনদেনের প্রথাগত পদ্ধতি বদলে দেবে। সময়ের দাবি মেটাতে হলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নগদ সময়ের এই চাহিদা পূরণ করে এগিয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম. রশিদুল হুদা, শাখা ব্যাংকিং বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান, রেমিট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ মাহফুজ আলীসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোসহ ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে নানান রকম কার্যক্রম হাতে নিয়েছে নগদ। এর মধ্যে প্রবাসী ও তাদের পরিবারের জন্য শুরু থেকেই বিভিন্ন সচেতনতামূলক ও পুরস্কারভিত্তিক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে নগদ। সম্প্রতি ‘হার না মানা হার’ শিরোনামে একটি ক্যাম্পেইনের মাধ্যমে নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণকারী প্রবাসী পরিবারের সদস্যদের জন্য স্বর্ণের হার জয়ের সুযোগও দিয়েছে প্রতিষ্ঠানটি।

তাছাড়া ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা চালু করে ক্যাশলেস লেনদেনের সম্ভাবনাকে আরো প্রসারিত করেছে নগদ। এখন দেশের ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপ থেকে সহজেই পেমেন্ট করা যাচ্ছে।

কালবেলা/এআই/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X