আলী ইব্রাহিম
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

পিভিসি ফ্লেক্সের বাজার পাঁচ বন্ডেড প্রতিষ্ঠানের হাতে!

৪ বছরে বন্ড সুবিধায় আমদানি বেড়েছে ১৬ গুণেরও বেশি
পিভিসি ফ্লেক্সের বাজার পাঁচ বন্ডেড প্রতিষ্ঠানের হাতে!

দেশে পিভিসি ফ্লেক্সের চাহিদা ৬ হাজার টন। দীর্ঘদিন ধরে এ চাহিদার জোগান দিত বাণিজ্যিক আমদানিকারকরা। কিন্তু গত ৪ বছরের ব্যবধানে বন্ড সুবিধায় আমদানি বেড়ে গেছে। কমে গেছে বাণিজ্যিক আমদানি। আর এ বাজারের নিয়ন্ত্রণ নিয়েছে এখন পাঁচ বন্ডেড প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর হাত ধরে বাজারের চাহিদার প্রায় ৬০ শতাংশ পিভিসি ফ্লেক্স এখন আমদানি হয় বন্ডেড সুবিধায়। ২০২২-২৩ অর্থবছরে বন্ড সুবিধায় আমদানি হয় ৫ কোটি টাকার পিভিসি ফ্লেক্স, আর চার বছরের ব্যবধানে ২০২৫-২৬ অর্থবছরে আমদানি হয়েছে ৮৯ কোটি টাকার। অর্থাৎ মাত্র চার বছরের ব্যবধানে বন্ড সুবিধায় আমদানি বেড়েছে ১৬ গুণেরও বেশি। যদিও চার বছর আগের ও বর্তমানে বাজারের চাহিদা একই। এ ছাড়া রপ্তানিতেও কোনো চাহিদা বাড়েনি।

তবুও বেড়েছে বন্ড সুবিধায় আমদানি। আর বাজারের প্রায় ৬০ শতাংশই আসছে বন্ড সুবিধায়। আর বন্ডেড সুবিধার পণ্য অপব্যবহার বাড়ায় বাণিজ্যিক আমদানি কমেছে প্রায় ৪৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে বাণিজ্যিকভাবে দেশে পিভিসি ফ্লেক্সের আমদানি ছিল ১৩৬ টাকার। এখন বন্ড সুবিধার পণ্য খোলাবাজারে সহজলভ্য হওয়ায় বাণিজ্যিক আমদানি নেমে এসেছে ৭৬ কোটিতে। এরই মধ্যে কিছু প্রতিষ্ঠানের বন্ডেড পণ্য অবৈধভাবে অপসারণের প্রমাণও পেয়েছে সংশ্লিষ্ট বন্ড কমিশনারেট। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বিশ্লেষণে এসব চিত্র উঠে এসেছে।

সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে বাণিজ্যিকভাবে প্রায় ১৩৭ কোটি টাকার পিভিসি ফ্লেক্স আমদানি হয়, যা ২০২৫-২৬ অর্থবছরে এসে কমে দাঁড়িয়েছে ৭৬ কোটিতে। অর্থাৎ চার বছরের ব্যবধানে পিভিসি ফ্লেক্সের বাণিজ্যিক আমদানি কমেছে প্রায় অর্ধেক। আর পণ্যটির পরিমাণ হিসেবে পর্যালোচনা করে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে পিভিসি ফ্লেক্সের মোট বাণিজ্যিক আমদানি ছিল ৫ দশমিক ৮৩ মিলিয়ন কেজি, যা ২০২৫-২৬ অর্থবছরে কমে হয়েছে ২ দশমিক ৬৩ মিলিয়ন কেজি।

অর্থাৎ চার বছরের ব্যবধানে পণ্যটির বাণিজ্যিক আমদানি প্রায় অর্ধেকে নেমেছে। উল্টোদিকে ২০২২-২৩ অর্থবছরে বন্ড সুবিধায় প্রায় ৫ কোটি টাকার পিভিসি ফ্লেক্স আমদানি হয়, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৮৯ কোটিতে। মাত্র কয়েক বছরের ব্যবধানে বন্ড সুবিধায় পণ্যটির আমদানি বেড়েছে প্রায় ১৬ গুণেরও বেশি। এ ছাড়া পরিমাণ বিবেচনায় ২০২২-২৩ অর্থবছরে বন্ড সুবিধায় পিভিসি ফ্লেক্স আমদানি হয় দশমিক ২৭ মিলিয়ন কেজি, যা ২০২৫-২৬ অর্থবছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৬ মিলিয়ন কেজি। অর্থাৎ পণ্যের পরিমাণ হিসেবেও কয়েকগুণ বেড়েছে বন্ড সুবিধায় আমদানি।

তবে মজার বিষয় হলো, চাহিদা না কমলেও পিভিসি ফ্লেক্সের বাণিজ্যিক আমদানি কমেছে, বেড়েছে বন্ড সুবিধায় আমদানি। এ বিষয়ে জানতে চাইলে ইউএজিএম বিডির ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন গাজী কালবেলাকে বলেন, আমরা বন্ডেড পণ্য অবৈধভাবে অপসারণ করিনি। আমাদের এককালীন বন্ডিং ক্যাপাসিটি কম ছিল। এ ছাড়া কিছু পণ্য আমরা পাশের একটি স্থানে রেখেছি। তবে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামালের বিপরীতে রপ্তানি করেছেন বলেও দাবি করেন তিনি।

শুল্ক কর্মকর্তারা বলছেন, চাহিদা সত্ত্বেও বাণিজ্যিক আমদানি কমে বন্ড সুবিধায় আমদানি অস্বাভাবিকহারে বেড়ে যাওয়া মানে হলো অপব্যবহার বাড়ছে। বাজারে মোট চাহিদার ক্ষেত্রে বাণিজ্যিক আমদানি কমে বন্ড সুবিধায় বাড়লে নিশ্চিতভাবে বন্ডের অপব্যবহার বাড়ছে। মূলত পর্যাপ্ত নজরদারির অভাবে বন্ডের অপব্যবহার বাড়ছে বলেও মনে করেন শুল্ক কর্মকর্তারা। এ ছাড়া রপ্তানি পর্যায়ে কোনো ধরনের নজরদারি না থাকার কারণে আদতে এসব প্রতিষ্ঠান কাঁচামালের বিপরীতে কী পরিমাণে বা কী ধরনের পণ্য রপ্তানি করছে, তা নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও প্রাপ্যতা ও মনিটরিংয়ে বন্ড কমিশনারেটের দুর্বলতা রয়েছে বলেও জানান তারা।

আমদানি তথ্য পর্যালোচনায় আরও দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছর থেকে পিভিসি ফ্লেক্সের বাণিজ্যিক আমদানি কমেছে। উল্টোদিকে বন্ড সুবিধায় আমদানি বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে যেখানে দেশে আমদানি হওয়া পিভিসি ফ্লেক্সের অংশীদারত্ব ছিল মাত্র ৪ দশমিক ৪ শতাংশ, যা ২০২৫-২৬ অর্থবছরে বন্ডেড পণ্যের বাজারের অংশীদারত্ব বেড়ে ৫৭ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ বাজারে আমদানি হওয়া পিভিসি ফ্লেক্সের অর্ধেক বন্ডেড সুবিধার পণ্য। আর বাজারে বন্ডেড সুবিধায় আমদানি হওয়া পণ্যের প্রায় পুরোটাই আসে পাঁচটি কোম্পানির মাধ্যমে।

প্রতিষ্ঠানগুলো হলো মিরহা অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রি, রেডিয়েন অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রি, ইউএজিএম বিডি লি., মাদার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ এবং জে আর অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে বন্ডেড পণ্য অবৈধভাবে অপসারণের দায়ে ইউএজিএম বিডি লিমিটেডের নামে ১০৭ কোটি টাকার মামলাও করেছে বন্ড কমিশনারেট। এ ছাড়া মিরহা অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রির নামেও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে সংশ্লিষ্ট বন্ড কমিশনারেটে।

এসব প্রতিষ্ঠানের বন্ডের প্রাপ্যতা নিয়ে কর্মকর্তাদের শুভংকরের ফাঁকি। মিরহা অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রির প্রাপ্যতার ক্ষেত্রে লেদার, পিভিসি লেদার, পি-ইউ লেদার, পিভিসি ফ্লেক্স ও পিভিসি পলি মিলে পাঁচটি এইচএসকোডের বিপরীতে একত্রে ৯৪২ মেট্রিক টন আমদানির অনুমতি বা প্রাপ্যতা দেয় ঢাকার দক্ষিণ বন্ড কমিশনারেট। প্রতিষ্ঠানটি কৌশলে ভিন্ন ধরনের পণ্যে আলাদা আলাদা প্রাপ্যতা না নিয়ে একত্রে নেয়। কর্মকর্তরাও অনুমতি দেন। আর এ পাঁচ ধরনের কাঁচামাল না এনে মিরহা অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রি শুধু পিভিসি ফ্লেক্স বন্ড সুবিধায় এনছে ৯৩০ টন। অর্থাৎ পাঁচটি কাঁচামালের প্রাপ্যতা নিয়ে এক ধরনের পণ্য সবই নিয়ে এসেছে।

এরই মধ্যে জনসিং টেক্সটাইল নিয়ে ঢাকার উত্তর বন্ড কমিশনারেট ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে আমদানি হওয়া কাঁচামাল দিয়ে সঠিক রপ্তানি হয়েছে কি না, যাচাই-বাছাই করছে। আলোচ্য সময়ে মিরহা অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রি বন্ডেড সুবিধায় প্রায় ৫০ কোটি টাকার পণ্য আমদানি করেছে। আর রেডিয়েন আমদানি করেছে ৪২ কোটি টাকার ফ্লেক্স ব্যানার। এ ছাড়া ইউএজিএম বন্ডেড সুবিধায় একবছরে আমদানি করেছে ৩১ কোটি টাকার ফ্লেক্স ব্যানার। যদিও প্রতিষ্ঠানটি নিয়েও নানা বিতর্ক চলমান রয়েছে। জে আর অ্যাক্সেসরিজ আমদানি করেছে প্রায় ১৫ কোটি টাকার পণ্য। আর জনসিং বন্ডেড সুবিধায় এনেছে ১০ কোটি টাকার ফ্লেক্স ব্যানার।

বিষয়টি নিয়ে ঢাকা দক্ষিণের বন্ডের কমিশনার মোহাম্মদ হাসমত আলী মন্তব্য করতে রাজি হননি। তবে বন্ড কমিশনারেটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, পিভিসি ফ্লেক্সের বন্ডের অপব্যবহার নিয়ে দক্ষিণ বন্ড কমিশনারেট থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আর এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাটিং তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে রপ্তানি যাচাই-বাছাই করারও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

কালবেলা/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X