ইউসুফ আরেফিন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০২:৫৮ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

ছোট কর্মচারীর বড় দুর্নীতি

ভূমি মন্ত্রণালয়
ভূমি মন্ত্রণালয়
ভূমি মন্ত্রণালয়

খাসজমি লিজ নিয়ে দেওয়ার আশ্বাসে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েক দফায় ৭৮ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী জহির আলমের বিরুদ্ধে। এ ঘটনার পর টাকা উদ্ধার ও ‘প্রতারক’ জহিরকে আইনের আওতায় আনতে মন্ত্রণালয়ের সচিবের কাছে অভিযোগও দিয়েছে ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ নামে নারায়ণগঞ্জের ওই প্রতিষ্ঠান। কিন্তু এ কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে নড়াইল সদর উপজেলার তুলারাম ইউনিয়ন ভূমি অফিসে বদলি করেছে মন্ত্রণালয়। সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নিবরাস ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের অধীনে আল জামিয়াহ আস সালাফিয়্যাহ নামে সারা দেশে শাখা রয়েছে, যার একটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের দখলে কিছু খাসজমি রয়েছে। তাই রাষ্ট্রের নিয়মানুযায়ী জমিটি লিজ নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এক পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন অনুবিভাগের অফিস সহায়ক

হিরের সঙ্গে আলাপ হয় তার। সেই জেরে জমিটি লিজ নিয়ে দেওয়ার আশ্বাস দেন জহির। এরপর বিভিন্ন সময় অফিসের কর্মকর্তাদের জন্য বলে দফায় দফায় সর্বমোট ৭৮ লাখ ২০ হাজার টাকা নেন। কিন্তু এরপরও ওই প্রতিষ্ঠানকে জমিটি লিজ নিয়ে দিতে পারেননি। এক পর্যায়ে জহিরের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত পেতে মন্ত্রণালয়ের দ্বারস্থ হয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। গত ১ নভেম্বর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, জহির আলম বর্তমানে নড়াইল সদর উপজেলার তুলারাম ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত। ২০১৯ সালের ২৯ এপ্রিল এক অফিস আদেশে তাকে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। ওই বছরের ৬ মে তিনি ভূমি মন্ত্রণালয়ে যোগদান করেন। পরে তাকে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন অনুবিভাগে অফিস সহায়ক পদে নিয়োগ করা হয়।

সূত্র জানায়, মন্ত্রণালয়ে যোগদানের পর তার বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ ওঠে। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা কেউ বলতে রাজি হননি। তার আরও দুই ভাই একই মন্ত্রণালয়ে চাকরি করেন। তাদের একজন অফিস সহায়ক, অন্যজন চেইন ম্যান।

ধারণা করা হচ্ছে, নিবরাস ফাউন্ডেশনের অভিযোগের পর তাকে মন্ত্রণালয় থেকে আগের কর্মস্থল তুলারাম ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্বাছ উদ্দিন দৈনিক কালবেলাকে বলেন, আমরা তাকে প্রয়োজনে এনেছিলাম। এখন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে জহিরকে আগের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান বলেন, আমি বিষয়টি ভালোভাবে জেনে ব্যবস্থা নেব।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে জহির আলম বলেন, আমি নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন চিনি না। কোনো টাকা নিইনি, কিচ্ছু জানি না। এরপর তিনি ফোন কেটে দেন। তারপর আর এ প্রতিবেদকের ফোন ধরেননি জহির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X