ফোকাস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

চাপে নেতানিয়াহু সরকার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতিকে মহান দিন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ কূটনৈতিক বিজয় হিসেবেও দেখছেন তিনি। তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে সরকার টেকানো নিয়ে চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। কারণ গাজা দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের যে স্বপ্ন ছিল কট্টর ইসরায়েলিদের, তা এই চুক্তির ফলে ভেঙে যাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে বেশিরভাগ ইসরায়েলি সমর্থন করলেও নেতানিয়াহুর চরম ডানপন্থি জোটসঙ্গীরা তীব্র আপত্তি জানিয়েছেন। তারা সরাসরি তাদের অসন্তোষের কথা জানিয়েছেন।

এর ফলে নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে তার বিরুদ্ধে চরম ডানপন্থি রাজনৈতিক মিত্রদের তুষ্ট রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে। এখন যুদ্ধবিরতি চুক্তির ফলে চরম ডানপন্থিদের সমর্থন হারাতে পারেন তিনি।

শুক্রবার যখন ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব সহজেই পাস হয়, তখনো এর বিরোধিতা করেছে ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়নিজম পার্টি এবং নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের জিউইশ পাওয়ার পার্টি।

স্মোটরিচ ও বেন গাভির দুজনই চুক্তির বিপক্ষে ভোট দিলেও এখনো পদত্যাগ করেননি। তবে মন্ত্রিসভায় ভোটের আগে বেন গাভির হুমকি দিয়ে বলেন, ‘হামাসের শাসন ভেঙে না ফেলা হলে জিউইশ পাওয়ার সরকারই ভেঙে দেবে।’

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X