কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ
হাদিসের বাণী ও শিক্ষা

দুর্বল ও অসহায়দের মর্যাদা

দুর্বল ও অসহায়দের মর্যাদা

হজরত মুসআব ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, (তার বাবা) হজরত সাদ (রা.)-এর ধারণা ছিল, তিনি ওইসব সাহাবির তুলনায় অধিক মর্যাদাবান, যারা ধন-সম্পদ ও বীরত্বের কারণে তার তুলনায় নিচের স্তরের। তাই রাসুল (সা.) তার এ ধারণা সংশোধনের জন্য বললেন, ‘তোমাদের দুর্বল ও অসহায়দের বরকতেই তো তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক দেওয়া হয়!’ (বোখারি: ২৮৯৬)

শিক্ষা

১. আল্লাহর কাছে মানুষের মর্যাদা পার্থিব ধন-সম্পদ ও শক্তি-প্রভাবের কারণে নয়। বরং ইমান-আমল-তাকওয়া—এসবই হচ্ছে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি।

২. অন্য কাউকে নিজের তুলনায় ছোট দেখলেই তুচ্ছ মনে না করা। কারণ আল্লাহর কাছে কার মর্যাদা বেশি, তা শুধু আল্লাহই জানেন।

৩. দুর্বল ও অসহায় ব্যক্তিরা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে থাকেন। আর সচ্ছল ও শক্তিমানরা অনেক সময় নিজের সম্পদ ও শক্তিমত্তার কারণে নির্ভার থাকেন। ফলে আল্লাহর পক্ষ থেকে দুর্বল ও অসহায়দের কারণে সাহায্য ও রিজিক অবতীর্ণ হয়। যার ভাগ শক্তিমানরাও পেয়ে থাকেন।

৪. সমাজের অসহায় ও দুর্বল শ্রেণির লোকদের প্রতিও শ্রদ্ধা ও ভালোবাসা রাখা। কারণ তাদের মাধ্যমে অন্যদের ওপর আল্লাহর সাহায্য ও রিজিক অবতীর্ণ হয়।

৫. মাঝেমধ্যে সমাজের অসহায় ও দুর্বল লোকদের সঙ্গে সময় কাটানো, তাদের সাহায্য-সহযোগিতা করা, তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করা। এতে অন্তরের অহমিকা দূর হবে ও তাদের ভালো গুণগুলো জানা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X