কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিচুক্তির ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের ডানপন্থি রাজনৈতিক মহলে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকটি ডানপন্থি সংবাদমাধ্যম ট্রাম্পের সমালোচনা শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানের মধ্যে এখন কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। ট্রাম্পের ঘোষিত চুক্তি কার্যকর হলে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত হতে পারে। এমনকি দেশটি লেবানন থেকে সেনা প্রত্যাহার বা হামলা স্থগিত করতেও বাধ্য হতে পারে।

এ পরিস্থিতি ইসরায়েলের কট্টরপন্থিদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের দাবি, চুক্তিটি ইরানের জন্য রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে। আর তেহরানের এমন সাফল্য ইসরায়েলের জন্য একটি ‘কৌশলগত পরাজয়’ হিসেবে দেখা হতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় পর্যন্ত ইসরায়েলে ট্রাম্পের জনপ্রিয়তা বেশ উঁচু ছিল। তবে ইরানের সঙ্গে শান্তিচুক্তির উদ্যোগের পর দেশটির ডানপন্থি মহলের একটি অংশ এখন ট্রাম্পের অবস্থানের সমালোচনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X