কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

ইসলামের ইতিহাসে মোড়ানো ইরানের ইস্পাহান

আবিদ রাইহান
ইসলামের ইতিহাসে মোড়ানো ইরানের ইস্পাহান

ইরানের বিখ্যাত শহর ইস্পাহান। এটি ইরানের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান পর্যটন নগরী। সমৃদ্ধ মুসলিম ঐতিহ্য ও নান্দনিক স্থাপত্যের জন্য বিখ্যাত এ শহর। একসময় শহরটিকে ‘ইস্পাহান নিসফে জানান’ বলা হতো, যার অর্থ ইস্পাহান পৃথিবীর অর্ধেক। ছন্দবদ্ধ এই প্রবাদ আসলেই সত্য। এটি পৃথিবীর অন্যতম বড় শহর ছিল এবং দুবার ইরানের রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছিল। আকিমিনীয়দের থেকে শুরু করে কাজার রাজবংশ পর্যন্ত—অনেকেরই পরপর আক্রমণের বিস্তৃত ইতিহাসের শহর ইস্পাহান। সর্বমোট ১৪টি ভিন্ন ভিন্ন সাম্রাজ্য এই শহর শাসন করেছে। এই দীর্ঘ সময়ে অনেক উত্থান-পতনের সাক্ষী হয়েছে ইস্পাহানের পথঘাট।

৬৫১ সালে মুসলমানদের পারস্য জয়ের পর থেকেই ইরান মুসলিম খেলাফতের অধীনে ছিল। ১২২০ সালে ইরানিরা পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এ সময়ে নিজামুল মুলকের নির্মিত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো মসজিদে জামে ইস্পাহান। প্রায় হাজার বছরের ইতিহাস গায়ে মেখে মসজিদটি এখনো সৌন্দর্যপিপাসুদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।

আল্লাহভারদি খান সেতু, ইস্পাহান, ইরানমঙ্গোল আমলে ইস্পাহানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন ওলজিতু খান। শিল্পের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। তিনি মসজিদে জামে ইস্পাহানের সৌন্দর্যবর্ধনে অনেক কাজ করেন। তিনিই প্রথম মঙ্গোল শাসক, যিনি শিয়া ধর্মবিশ্বাস গ্রহণ করেছিলেন।

ইস্পাহান শাসন করা আরেকটি রাজবংশ আলে মুজাফফর। ইরানের শ্রেষ্ঠ কবি ও দার্শনিক হাফিজ এ সময়েরই কবি ছিলেন। এরপর আসে তিমুরি সাম্রাজ্য। এরপর কারাকাইউনলুলার সাম্রাজ্য, যারা ইস্পাহানের বিখ্যাত দারবে ইমান নামের নান্দনিক স্থাপত্যের একটি সমাধি নির্মাণ করেছিলেন। এরপর আসে সাফাভিরা। ইস্পাহানে স্বর্ণযুগের সূচনা হয় সাফাভিদেরই হাত ধরে। খাজৌ সেতু, মসজিদে হাকিম, তালার-ই-আশরাফ ও চেহেল সোতোনের মতো সুরম্য প্রাসাদগুলো এ আমলেই নির্মিত হয়। আফগানদের শাসনকালে একটিমাত্র স্থাপনা তৈরি হয়। তা হলো মসজিদে জামে ইস্পাহানের পোর্চ অব ওমর নামের মিহরাবটি। ১৭৫৩ সালে করিম খান শাসনক্ষমতা হাতে নিলে শিরাজকে রাজধানী করেন।

কাজার আমলে রাজধানী তেহরানে স্থানান্তরিত হলে ইস্পাহানের স্থাপনা নির্মাণে ভাটা পড়ে। এ সময়ে মসজিদে সৈয়্যদ নামে একটিমাত্র স্থাপনা ইস্পাহানে নির্মিত হয়। মুসলিম ঐতিহ্যের শহর ইস্পাহানকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ পর্যটক রবার্ট বায়রন এথেন্স বা রোমের মতো বিরল স্থানগুলোর সঙ্গে ইস্পাহানকে তুলনা করেছেন। ইস্পাহানের ইতিহাস ও চিত্তাকর্ষক স্থাপত্যের কারণে শহরটিকে ‘ইরানের লুকানো রত্ন’ও বলা হয়।

লেখক: মাদ্রাসা শিক্ষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১২

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৩

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৪

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৬

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৭

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৮

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X