বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

অপু বিশ্বাস ও শবনম বুবলী। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস ও শবনম বুবলী। ছবি : সংগৃহীত

বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবরের রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে নতুন লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নজরকাড়া এই ছবির নিচে ভক্ত ও অনুসারীরা যেমন তার সৌন্দর্যের প্রশংসা করছেন, তেমনি অনেকেই সান্ত্বনা ও ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন। শাকিব খান ও বুবলীর সাম্প্রতিক ইস্যুর সঙ্গে অপুর এই পোস্টকে মিলিয়ে নেট দুনিয়ায় চলছে জোর চর্চা।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগুনি শাড়িতে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন অপু। ছবিতে তাকে সূক্ষ্ম জরি ও নকশার কাজের শাড়ির সঙ্গে মানানসই গয়নায় প্রায় বিয়ের সাজের মতো এক আভিজাত্য নিয়ে হাজির হতে দেখা যায়। ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনও শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’

অপুর এই পোস্টে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই তার মানসিক দৃঢ়তার প্রশংসা করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘মনকে পাহাড়ের মতো শক্ত করুন, সুস্থ থাকুন। আবেগ দুঃখ সমুদ্রের ঢেউয়ের মতো আসে আবার চলেও যায়।’ আরেক ভক্ত লিখেছেন, ‘মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা রেখে কী করে বাঁচতে হয়, তোমার থেকেই শিখতে হয়। এই জন্যেই তুমিই অপু বিশ্বাস।’

তবে এর মাঝেই অনেকেই বুবলীর প্রসঙ্গ টেনে এনেছেন। একজন মন্তব্য করেন, ‘আপনি ছবি ছাড়েন আর ওই দিক দিয়া বুবলী কী করছে দেখছেন?’ আবার কেউ লিখেছেন, ‘অবশেষে অপু বুবলীর কাছে হেরে গেল, এখন জিততে লাগবে যমজ সন্তান।’ এমনকি অনেকেই অপুর এই হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা কষ্টের কথা উল্লেখ করে তাকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) শবনম বুবলী জানান শাকিব খানের সঙ্গে তার সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। এ বিষয়ে শাকিব খানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবধারিতভাবেই উঠে এসেছে অপুর নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X