সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রদল নেতাসহ অন্যরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রদল নেতাসহ অন্যরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে রায়হান শেখ নামে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানের বিরুদ্ধে।

রোববার (৭ জুন) সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ছাত্রদল নেতা রায়হান শেখ। এর আগে গত ২ জুন শহরের পুরাতন পোস্ট অফিস রোডে রিকশা থামিয়ে রায়হান শেখকে মারধর করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখ বলেন, আমি ছাত্রদলের রাজনীতির পাশাপাশি ইউনিলিভার লি. এস.আর পদে চাকরি করি। গত ২ জুন অফিস শেষে বাসায় ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর মেহেদী হাসান ও তাজ নামের এক যুবকসহ ১০/১২ জন রড, হকিস্টিক, পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে জেলা ছাত্রদল সহ-সভাপতি আলীম ভাই আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরে জানতে পারি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা আগেই মুনতাসীর মেহেদী হাসানের সঙ্গে বৈঠক করে লোকজন ঠিক করে রেখেছিল। জুয়েল রানার নেতৃত্বেই আমার ওপর এ ন্যাক্কারজনক হামলা হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি আমার ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক চাঁদাবাজি করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে এমন পোস্ট দিই। এ কারণেই কলেজ ছাত্রদলের সভাপতি জুয়েল ও তাজ নামের এক যুবককে সঙ্গে নিয়ে মুনতাসির মেহেদী হাসান আমাকে মারধর করে।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

এ সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আবির ইসলাম চাঁদ, মুন্সি ইউসুফ কামাল রিচার্ড, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক তানভীর ইসলাম ও সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ছাত্রদল নেতা রায়হান শেখের ওপর হামলার ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X