কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৭:৫২ এএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

খুরশীদ আলমের পদত্যাগের দাবি
বক্তব্য রাখছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক। ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করবেন। একই সঙ্গে খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, এস আলম গ্রুপের উত্তরসূরি, ব্যাংক ডাকাত খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে।

রোববার (৭ জুন) সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অনুষ্ঠিত সমাবেশে আহ্বানটি জানান তিনি।

এ সময় সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক। এই ব্যাংক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরের হাতে তুলে দিয়ে অর্থনীতি ধ্বংস করবেন না। খুরশীদ আলম একজন দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী। যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান। সেই পলাতক খুরশীদ আলমকেই কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ খুরশীদ আলম লুটপাট ভালো জানে! আগে লুটপাট করে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসর এস আলম গ্রুপকে দিয়েছে। এখন লুটপাট করে বর্তমান ক্ষমতাসীনদের দেবে! অধ্যাপক নুর নবী মানিক বলেন, সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশে প্রতিটি শাখা-উপশাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করবে। এই দুই ঘণ্টা লেনদেন বন্ধ রেখে কলম বিরতি পালন করতে তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, এ সময় ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X