কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

শিক্ষিত বেকার তৈরিতে দায় কার

শিক্ষিত বেকার তৈরিতে দায় কার

বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে শিক্ষিত বেকারত্ব এক ভয়াবহ জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলো থেকে লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে বের হচ্ছে। তাদের চোখেমুখে থাকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আর বুকভরা আশা। কিন্তু নির্মম বাস্তবতা হলো, শিক্ষাজীবন শেষ করার পর তাদের একটি বিশাল অংশকেই বেকারত্বের অভিশাপ নিয়ে হতাশার সাগরে ভাসতে হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিভিন্ন প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা রীতিমতো উদ্বেগজনক। দেশে নিরক্ষর বা স্বল্পশিক্ষিত মানুষের মধ্যে বেকারত্বের হার যতটা না বেশি, তার চেয়ে বহুগুণ বেশি বেকারত্ব দেখা যায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে। এটি এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে যেখানে উচ্চতর ডিগ্রি অর্জন করাটা যেন তরুণদের জন্য আশীর্বাদ না হয়ে বরং হয়েছে উল্টো। এ সংকটের পেছনে প্রধান কারণ হিসেবে আমাদের সনাতন শিক্ষাব্যবস্থাকে দায়ী করা হয়। প্রচলিত শিক্ষাব্যবস্থা ও চাকরির বাজারের চাহিদার মধ্যে বিশাল এক ফারাক তৈরি হয়েছে। আমাদের পাঠ্যক্রম মূলত তাত্ত্বিক জ্ঞাননির্ভর। সেখানে মুখস্থবিদ্যার ওপর জোর দেওয়া হয়। কিন্তু কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা বা কারিগরি জ্ঞানের অভাব থেকে যায়। বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে অটোমেশন ও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। অথচ আমাদের দেশের গ্র্যাজুয়েটরা সেই তুলনায় আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে পারছে না। ফলে একদিকে নিয়োগকর্তারা তাদের পছন্দমতো দক্ষ কর্মী খুঁজে পাচ্ছেন না, অন্যদিকে হাজার হাজার শিক্ষিত তরুণ চাকরির অভাবে দ্বারে দ্বারে ঘুরছে।

এ ছাড়া আমাদের সামাজিক মনস্তত্ত্বে সরকারি চাকরির প্রতি অতিরিক্ত ঝোঁক বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। অধিকাংশ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় জীবন থেকে বিসিএস বা সরকারি চাকরির প্রস্তুতির পেছনে বছরের পর বছর সময় ব্যয় করে। এ দীর্ঘ সময়ে তারা অন্য কোনো দক্ষতা অর্জন করে না বা বেসরকারি খাতে ক্যারিয়ার গড়তে চায় না। যখন সরকারি চাকরি পায় না তখন তারা চরম হতাশায় নিমজ্জিত হয়। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গিও এ সমস্যার জন্য দায়ী। অথচ উন্নত দেশগুলোতে এ চিত্র ভিন্ন। এ সংকট থেকে উত্তরণে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত উদ্যোগ। তরুণরা দেশের সম্পদ। তাদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে পারলে দেশ অনেকদূর এগিয়ে যাবে। তবে কার্যকর পদক্ষেপের কথা ভাবতে হবে।

আল শাহারিয়া, শিক্ষার্থী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X