স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১০:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

নেদারল্যান্ডস দলে সাকিবের বদলি সিকান্দার

নেদারল্যান্ডস দলে সাকিবের বদলি সিকান্দার

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে সেই স্কোয়াডে পরিবর্তন এনে আবার নতুন করে দল দিয়েছে তারা। ইনজুরি ও ব্যক্তিগত কারণে তিন ক্রিকেটার সরে দাঁড়ানোয় এক প্রকার বাধ্য হয়েই ঘোষিত দলে পরিবর্তন আনতে হয়েছে তাদের। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন। আর ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার। পরিবর্তে দলে ঢুকেছেন তার ভাই সিকান্দার জুলফিকার।

সাকিব জুলফিকারের পরিবর্তে তার ভাই দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার হিসেবে। তবে দুই পেসারের পরিবর্তে নেদারল্যান্ডস দলে ঢুকেছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং ও সেব্রাস্টিয়ান ব্র্যাট। দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ব্যাটার সেড্রিককে নিয়ে বলেছেন, ‘তরুণদের দলে নেওয়া রোমাঞ্চকর একটা বিষয়। সেড্রিক গোটা মৌসুমে অসাধারণ খেলেছে এবং ওর এই সুযোগটা প্রাপ্য। সে এই সিরিজে কী করতে পারে, তা দেখার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আশা করি, ওর সামনে লম্বা একটা ক্যারিয়ার আছে।’ আর অনেক দিন পর দলে ফেরা ব্র্যাট ও সিকান্দারকে নিয়ে ডাচ অধিনায়ক বলেছেন, ‘ব্র্যাটকে আবারও দলে পাওয়া দারুণ ব্যাপার। বেশ কয়েক বছর হয়ে গেছে ও আমাদের হয়ে খেলেছে। তবে ও এবারের গ্রীষ্মে দারুণ সময় কাটিয়েছে। অভিজ্ঞতা দিয়ে সে দলে অবদান রাখবে বলে আশা করি। সিকান্দারও দলের গুরুত্বপূর্ণ একজন ছিল। ও দলে ফেরায় ভালো লাগছে। ইনিংসের শেষ দিকে বড় শট খেলার ক্ষমতা ওর আছে।’ ২০২৩ সালে ইউরোপিয়ান ক্রিকেট লিগে নেদারল্যান্ডস এ দলের হয়ে স্পেনের বিপক্ষে সিকান্দার ২১ বলে ৯২ রানের ইনিংস খেলে নজর কেড়েছিলেন। বাংলাদেশের মাটিতে এই প্রথম সফরে আসছে নেদারল্যান্ডস। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে দেখছে ডাচরা। অন্যদিকে, এশিয়া কাপ সামনে থাকায় বাংলাদেশের জন্যও এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। সিলেটে তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল ম্যাপসে আপনার সঠিক অবস্থান আছে কি না বুঝবেন যেভাবে

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে: ইরান

অটোরিকশা-ভটভটির সংঘর্ষে ২ নারী নিহত

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

১১

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

১২

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১৩

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১৪

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৬

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৭

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৮

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৯

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

২০
X