

বর্তমান সময়ে পথ চিনে গন্তব্যে পৌঁছানোর জন্য গুগল ম্যাপস আমাদের নিত্যসঙ্গী। তবে অনেক সময় দেখা যায় ম্যাপে আমাদের অবস্থান একদম নিখুঁতভাবে দেখাচ্ছে না। তাই গুগল ম্যাপস আপনার সঠিক অবস্থান শনাক্ত করতে পেরেছে কি না এবং অবস্থান নির্ভুল করার উপায় নিয়ে এই ফিচার।
মূলত গুগল ম্যাপস আপনার বর্তমান অবস্থান বোঝানোর জন্য একটি নীল বিন্দু (Blue Dot) ব্যবহার করে। লক্ষ্য করলে দেখবেন, এই বিন্দুর চারপাশে একটি হালকা নীল রঙের বৃত্ত থাকে। এই বৃত্তটিই মূলত আপনার অবস্থানের নির্ভুলতা নির্দেশ করে।
ছোট বৃত্ত: যদি নীল বিন্দুর চারপাশের বৃত্তটি আকারে ছোট হয়, তবে বুঝতে হবে অ্যাপটি আপনার অবস্থান খুব নির্ভুলভাবে শনাক্ত করেছে।
বড় বৃত্ত: বৃত্তটি বড় হওয়ার অর্থ হলো গুগল আপনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়। এটি নির্দেশ করে যে, আপনি ওই পুরো নীল এলাকার ভেতরে যেকোনো জায়গায় থাকতে পারেন।
এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়; বরং ফোনের পাওয়া সিগন্যালের ওপর ভিত্তি করে গুগল ম্যাপস আপনার অবস্থান সম্পর্কে কতটা আত্মবিশ্বাসী, এটি তারই একটি নির্দেশক।
কেন নির্ভুলতা কমে যায়?
গুগল ম্যাপস আপনার অবস্থান শনাক্ত করতে জিপিএস (GPS) স্যাটেলাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং মোবাইল টাওয়ারের সিগন্যাল ব্যবহার করে। সিগন্যাল শক্তিশালী হলে অবস্থান নিখুঁত হয়। কিন্তু কিছু ক্ষেত্রে নির্ভুলতা কমে যেতে পারে:
অবস্থান নির্ভুল করার উপায় যদি দেখেন ম্যাপে নীল বৃত্তটি অনেক বড় দেখাচ্ছে, তবে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে নির্ভুলতা বাড়ানো সম্ভব:
আপনার ফোনের কম্পাস সঠিকভাবে ক্যালিব্রেট হলে এবং শক্তিশালী সিগন্যাল পেলে বড় নীল বৃত্তটি ছোট হয়ে আসবে, যার মানে হলো গুগল ম্যাপস এখন আপনার সঠিক অবস্থান শনাক্ত করতে পারছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া