বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
কাঠমান্ডু থেকে দল ফিরেছে

ট্রমা কাটাতে ব্যবস্থা নিল বাফুফে

ফিফা প্রীতি ম্যাচ
ট্রমা কাটাতে ব্যবস্থা নিল বাফুফে

অবরুদ্ধ ফুটবলারদের নিয়ে উৎকণ্ঠা কেটে গেছে গতকাল সকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা হোটেল ছেড়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে। বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবাহিনীর বিশেষ বিমান কুর্মিটোলায় অবতরণের মাধ্যমে শেষ হলো ফুটবলারদের ঘিরে দুশ্চিন্তা, অনিশ্চয়তা!

নেপালে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। তার পর থেকে কার্যত জাতীয় ফুটবল দল হোটেলে অবরুদ্ধ ছিল। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও দলের সদস্যদের নিয়ে ছিল উৎকণ্ঠা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফুটবল দলের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছিল। গতকাল বিমানবাহিনীর বিশেষ বিমানে ফুটবল দলকে কাঠমান্ডু থেকে ফিরে আনা হয়েছে।

দেশে ফেরা ফুটবলারদের ট্রমা কাটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ এম আউয়াল, ‘ফুটবলারদের ট্রমা কাটাতে আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। যাদের প্রয়োজন হয়, তাদের অবশ্যই মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেব। যাদের লাগবে না তাদেরও আমরা পর্যবেক্ষণে রাখব। অনেক সময় এমন পরিস্থিতিতে ফিজিক্যাল শক হয়। আমরা এ বিষয়ে সচেতন রয়েছি।’ সাবেক এ ফুটবলার আরও বলেন, ‘বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিকেল টিম প্রস্তুত ছিল। ফুটবলারদের বিশেষভাবে চিকিৎসাজনিত কিছু প্রয়োজন হলে তাদের সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

বাংলাদেশ দল কাঠমান্ডু ছাড়ার আগে ত্রিভুবন বিমাবন্দরে নেপালের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ শোয়েব আব্দুল্লাহ পরিস্থিতি ব‍্যাখ‍্যায় বলেছেন, ‘পুরো প্রক্রিয়াটা ছিল ঝামেলাপূর্ণ। আপনারা সবাই জানেন নেপালের পরিস্থিতি কেমন ছিল। মাত্র দেড় দিনের মাথায় একটা দেশের পরিস্থিতি এত অবনতির দিকে যাবে, এটা আসলে কেউ ধারণাও করতে পারেনি।’ তিনি আরও বলেছেন, ‘৯ সেপ্টেম্বর আমাদের দ্বিতীয় ম‍্যাচ ছিল। আমরা সেই ম‍্যাচ দেখার প্রস্তুতিও নিচ্ছিলাম। সেদিন সকাল থেকে পরিস্থিতি খারাপ হয় এবং রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে যায়। চারদিকে ঝামেলা হচ্ছিল। এজন‍্য আমরা খুবই চিন্তিত ছিলাম যে, বাংলাদেশ ফুটবল দলের কী হবে।’

বাংলাদেশ দল এবং গণমাধ্যমকর্মীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকার এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ এম আউয়াল, ‘প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সবাই আন্তরিকভাবে সহায়তা করেছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ বিমানবাহিনী, আর্মি এবং আর্মড ফোর্সকে, যারা সফলভাবে কাঠমান্ডু থেকে সবাইকে নিয়ে দেশে নিয়ে এসেছেন।’

নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ কভার করতে ঢাকা থেকে যাওয়া বিভিন্ন গণমাধ্যমের ১৭ প্রতিনিধি কাঠমান্ডুতে অবরুদ্ধ ছিলেন। বিশেষ বিমানে তাদেরও ফিরিয়ে আনা হয়েছে। এ প্রসঙ্গে নেপাল থেকে বিশেষ বিমানে ফেরা বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক মো. সামন হোসেন কালবেলাকে বলেন, ‘কাঠমান্ডুতে কী পরিস্থিতির মধ্যে ছিলাম—ভাষায় প্রকাশ করার মতো না! আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ফিরতে পেরেছি। বাংলাদেশ সরকার, বাফুফে কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X