ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

বাটলারের কাঠগড়ায় একাধিক খেলোয়াড়

বাটলারের কাঠগড়ায় একাধিক খেলোয়াড়

বাংলাদেশ নারী দল সাম্প্রতিক সময়ে উন্নতি করলেও থাইল্যান্ডের মতো এশিয়ার প্রতিষ্ঠিত দলের সঙ্গে দূরত্ব রয়েই গেছে। সেটা প্রমাণিত হলো গতকাল ফিফা প্রীতি ম্যাচে। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড।

ম্যাচের প্রথম আক্রমণই গোলে পরিণত করে স্বাগতিক থাইল্যান্ড, লক্ষ্যভেদ করেন ওরাপিন ওয়েনগোয়েন। ২৩তম মিনিটে গোলরক্ষক রুপনা চাকমার কৃতিত্বে বেঁচে যায় বাংলাদেশ। ২৭তম মিনিটেও রুপনা স্বাগতিকদের আরেকটি প্রচেষ্টা রুখে দিয়েছেন। ৩৪তম মিনিটে গোল পেতে পারত বাংলাদেশ—৪০ গজ দূর থেকে মনিকা চাকমার শট পোস্টে লেগে ফিরেছে। ৪৯তম মিনিটে ফের বাংলাদেশকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন রুপনা। ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাওয়ালাক পেংনাম। ৫৯তম মিনিটে আবারও ত্রাতা রুপনা। ৮৬তম মিনিটে ৩-০ করেন পাত্তারানান আউপাচাই। ৮৯তম মিনিটে শামসুন্নাহারের হেড ক্রসবার উঁচিয়ে বাইরে গেছে।

২০১৩ সালের এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছিল থাইল্যান্ড। গত এক যুগে লাল-সবুজরা উন্নতি করেছে বটে, থাইল্যান্ডের মতো দলের সঙ্গে তফাত এখনো রয়েই গেছে। ফিফা র্যাংকিংয়েও সেটা পরিষ্কার হচ্ছে। সর্বশেষ প্রকাশিত র্যাংকিং অনুযায়ী থাইল্যান্ড আছে ৫৩ নম্বরে, বাংলাদেশের অবস্থান ১০৪। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুই দলের মধ্যে দূরত্ব অনেকটা কমিয়েছে, যার প্রভাবে থাইল্যান্ড সাত ধাপ অবনতির পর ৫৩ নম্বরে নেমে এসেছিল। অপরদিকে ২৪ ধাপ উন্নতি করে বাংলাদেশ এসেছিল ১০৪ নম্বরে। থাইল্যান্ড সফরে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে সোমবার। প্রথমটি রুদ্ধদ্বার থাকলেও সে ম্যাচ উন্মুক্ত থাকবে। দুই ম্যাচ সিরিজের শেষটি সরাসরি সম্প্রচার করা হবে।

ম্যাচ ভেন্যু এবং ফ্লাডলাইট নিয়ে নাখোশ ছিলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সাবেক এ ফুটবলারের কথায়, ‘আমি ঠিক জানি না, এটা আদৌ টায়ার-ওয়ান প্রীতি ম্যাচ ছিল কি না। কারণ আমরা একটা বিশ্ববিদ্যালয়ে খেলেছি, যেখানে আলো ঠিকঠাক ছিল না।’ ম্যাচ সম্পর্কেও ঠিক সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ কোচ, ‘আমার মতে, আমরা অনেক ইতিবাচক দিক পেয়েছি। আমি মনে করি, কিছু মেয়ে ভুল মনোভাব নিয়ে এসেছিল।’ ম্যাচে দলের একাধিক সদস্যের মনোভাবে ক্ষোভ প্রকাশ করেছেন পিটার বাটলার। হুঁশিয়ারি উচ্চারণ করে এ কোচ বলেছেন, ‘আমি অলসতা সহ্য করব না। যদি কেউ আমার দলের হয়ে খেলতে চায়, যদি তারা দেশের প্রতিনিধিত্ব করতে চায়; তাদের মনোভাব অবশ্যই জাতীয় দলের উপযুক্ত হতে হবে। আমরা হারি বা জিতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা শেখার একটা ধাপ। আর এটা সম্মানের ব্যাপার।’ পিটার বাটলার আরও বলেছেন, ‘আমরা অনেক তরুণীকে সুযোগ দিয়েছি—শিখা, নবিরন, জয়নব, সাগরিকা, মুনকি, রিপা, হালিমা। কিন্তু এটা তাদের জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি। এটা যেন একটা উন্নয়নমূলক ম্যাচ ছিল, যেখানে শেখার সুযোগ বেশি ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১০

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১১

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১২

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৩

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৪

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৫

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৬

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৭

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৮

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৯

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

২০
X