ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

লক্ষ্য একটাই পদক উদ্ধার

ঢাকায় আজ শুরু এশিয়ান আরচারি
লক্ষ্য একটাই পদক উদ্ধার

তীর-ধনুকের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সকাল থেকেই মুখর থাকছে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসরে প্রত্যাশার পারদ চড়ছে স্বাগতিক বাংলাদেশকে ঘিরে।

২০২১ সালে বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ আসর থেকে তিনটি পদক জিতেছিল। অর্জনের খাতায় ছিল দুই ব্রোঞ্জ ও এক রুপা। তিন পদকই এসেছিল রিকার্ভ ইভেন্ট থেকে। এবার রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্টে থেকেও ভালো করার প্রত্যাশায় লাল-সবুজরা। বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ প্রথম লক্ষ্য হিসেবে স্থির করেছেন পদক পুনরুদ্ধার করার বিষয়কে। ২০২১ সালের সাফল্যের পর ২০২৩ সালের আসরে বাংলাদেশ ছিল পদকশূন্য।

বাংলাদেশ দলের কোচ এ সম্পর্কে কালবেলাকে বলেছেন, ‘২০২১ সালের আসরে আমরা তিন পদক জিতেছিলাম। আপনারা জানেন, ২০২৩ সালে আমরা ছিলাম পদকশূন্য। এবার প্রথম টার্গেট হচ্ছে পদক পুনরুদ্ধার করা। তারপরও আমরা ইভেন্ট বাই ইভেন্ট লক্ষ্য নির্ধারণ করব।’ ২০২৩ সালের থাইল্যান্ড আসরের আক্ষেপ ঘোচানোর মিশনে নির্দিষ্ট কোনো ইভেন্ট কিংবা তীরন্দাজের নাম উল্লেখ করতে নারাজ ৫৭ বছর বয়সী কোচ মার্টিন ফ্রেডেরিখ। অভিজ্ঞ এ কোচের কথায়, ‘নির্দিষ্ট কোনো বিভাগ বা খেলোয়াড়ের নাম আমি আলাদাভাবে উল্লেখ করতে চাই না। কারণ, আমাদের কম্পাউন্ড দল ক্রমেই শক্তিশালী হচ্ছে, রিকার্ভ দলটাও ভালো। আমরা সবদিক থেকে উন্নতির ছাপ রাখতে চাই। এ জন্য ছেলেমেয়েরা পুরোপুরি প্রস্তুত আছে।’

সিটি গ্রুপের পণ্য তীরের পৃষ্ঠপোষকতার আসর আজই শুরু হচ্ছে। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে ১০ ইভেন্টের পদকের লড়াইয়ে নামছেন ৩০ দেশের ২০৯ জন আরচার। যার মধ্যে থাকছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী আরচারও—রিকার্ভ ডিভিশনে ৫৪ এবং কম্পাউন্ডে ৩৮ জন মিলিয়ে মোট ৯২ জন। ৮০ জন অফিসিয়াল ও ১৭ জন অতিথিও অংশ হচ্ছেন এশিয়ান আরচারি যজ্ঞে। ২০১৭ ও ২০২১ সালের পর তৃতীয়বারের মতো এই আসরের আয়োজন করছে বাংলাদেশ।

তীর-ধনুকের লড়াই শুরুর আগে র্যাংকিংয়ে ৭৫তম স্থানে থাকা রিকার্ভ ডিভিশনের তীরন্দাজ সাগর ইসলাম বলেছেন, ‘দেশের মাঠে এবারের প্রতিযোগিতা। স্বাভাবিকভাবে অনেক কিছু আমাদের পক্ষে থাকবে। এখানকার সবকিছুই আমাদের চেনাজানা। এই প্রতিযোগিতার জন্য আমরা বছরজুড়ে ক্যাম্পে কঠোর পরিশ্রম করেছি। আশা করি, পরিশ্রমের ফল আমরা পাব। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারব।’

র‌্যাংকিংয়ের ৭১তম স্থানে থাকা রিকার্ভ ডিভিশনের আরেক আরচার আব্দুর রহমান আলিফ বলেন, ‘বিভিন্ন দেশ থেকে অনেক ভালো মানের খেলোয়াড় এসেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে এসেছে অনেকে। অভিজ্ঞতায় তারা হয়তো এগিয়ে থাকবে, আমাদেরও আত্মবিশ্বাস আছে দেশকে ভালো কিছু এনে দেওয়ার। আরচারিতে নির্দিষ্ট দিনে সেরাটা মেলে ধরতে পারলে র‌্যাংকিংয়ের অবস্থান জয় করে ভালো কিছু করা সম্ভব।’ র‌্যাংকিংয়ে ৮৫তম স্থানে থাকা কম্পাউন্ড ডিভিশনের বন্যা আক্তার এ আসর থেকে পরিশ্রমের সুফল তুলতে চান, ‘কোচ মার্টিন ফ্রেডরিখের অধীনে আমরা এতদিন অনুশীলনে যে পরিশ্রম করেছি, সে পরিশ্রমের ফল তুলে আনার উপলক্ষ এই আসর। সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X