ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

ড্রাফটের আগেই দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো

ড্রাফটের আগেই দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো

আরও একবার রংপুর রাইডার্সের আস্থা নুরুল হাসান সোহানের ওপর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরেও ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে দেখা যাবে এই কিপার ব্যাটারকে। একই সঙ্গে দারুণ ছন্দে থাকা পেসার মুস্তাফিজুর রহমানকেও দলে ভেড়াচ্ছে তারা—এমন গুঞ্জনই এখন শোনা যাচ্ছে। চমক আছে সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সেও।

বিপিএলের ১২তম আসরে প্রত্যেক দলই ড্রাফটের আগে দুজন করে দেশি ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করার সুযোগ পাচ্ছে। তবে বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ করাতে কোনো সংখ্যাগত নির্দেশনা নেই। তাই তো রংপুরের সোহানের সঙ্গে মুস্তাফিজের খেলার বিষয়টা মোটামুটি চূড়ান্ত। আর ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফের প্রধানের ভূমিকায় থাকবেন মিকি আর্থার। দলটির সূত্রে জানা গেছে, অভিজ্ঞ এই দক্ষিণ আফ্রিকান কোচের ওপর আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফীস, স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ রফিক।

বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রেও এরই মধ্যে বড় কিছু চমক হিসেবে রাখছে তারা। পাকিস্তান থেকে খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদের মতো ক্রিকেটাররা আসছেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালানও এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্সকেও নিচ্ছে তারা।

রাজশাহীর প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে হান্নান সরকারকে। সম্প্রতি কোচিং পেশায় এসে চমক দেখাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটার। তার অধীনেই সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছিল আবাহনী। হান্নান সরকারের কোচিংয়ে দলটির আইকন ক্রিকেটার হিসেবে দেখা যাবে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে। এবারের বিপিএলে নতুন নাম ও মালিকানায় আসছে সিলেট টাইটান্স। গত আসরের ব্যর্থতা চুকিয়ে এবার সিলেটকে দারুণ কিছু উপহার দিতে চায় তারা। দলটির সূত্র বলছে, সরাসরি চুক্তিতে তারা দলে ভেড়াচ্ছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। এ ছাড়া আছেন স্পিনার নাসুম আহমেদও। দলটির কোচিং প্যানেলে মোহাম্মদ সোহেলকে দেখা যেতে পারে। প্রথমবারের মতো বিপিএলে কোচিং করাতে পারেন ইমরুল কায়েসও।

বিপিএলে গত আসরের দল ঢাকা ক্যাপিটালস এবারও দলে তারকাদের ভেড়ানোর কাজ শুরু করে দিয়েছে। জানা গেছে, অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে সরাসরি দলে ভেড়াতে কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ঘিরেও গুঞ্জন আছে।

বিপিএলের ড্রাফটের আগেই ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্তদের একটা খসড়া তালিকা পেয়ে যেতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে অভিযুক্তদের দলের সঙ্গে রাখার ক্ষেত্রে সতর্কতাও অবলম্ব করতে হবে—এমনটাই জানিয়ে দেবে গভর্নিং কাউন্সিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১১

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১২

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৩

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৫

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৯

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

২০
X