সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিকে, বিএনপির লালমনিরহাট ও রংপুর জেলা কমিটিতে ভারপ্রাপ্ত পদে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় সিদ্ধান্তই তাৎক্ষণিক কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X