ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
যমুনায় আজ ট্রফি উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা

বিশ্বকাপে পদক জয়ের ঘোষণা বাংলাদেশের

বিশ্বকাপে পদক জয়ের ঘোষণা বাংলাদেশের

ইরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডিতে পদক জিতেছিল বাংলাদেশ। এবার বিশ্বকাপেও পদক জয়ের আশা করছে নারী কাবাডি দল। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে নারী কাবাডি বিশ্বকাপ। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন। আজ যমুনায় কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঘরের মাঠের কাবাডি বিশ্বকাপের দল ঘোষণার সময় বাংলাদেশ দলের অধিনায়ক এবং কোচ উপস্থিত ছিলেন না। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ তাদের অনুপস্থিতি নিয়ে বলেন, ‘কাবাডি দল বিকেএসপিতে অনুশীলন করছে। এজন্য দলের কাউকে আনা সম্ভব হয়নি।’ এরপরই বিশ্বকাপে পদকের প্রত্যাশার কথা জানিয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামীকাল (রোববার) টুর্নামেন্টের গ্রুপিং অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি ভালো এবং ইরানে এশিয়ান নারী কাবাডিতে পদক জেতায় অবশ্যই বিশ্বকাপে পদকের প্রত্যাশা করছি।’ বাংলাদেশের কাবাডির র‌্যাংকিং পাঁচ। কাবাডিতে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ পদক পাবে তারা। আজ কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন। অনুষ্ঠান ভিন্ন পরিসরে এবং দারুণ আড়ম্বরের সঙ্গে হবে জানিয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিকেলে যমুনায় ১১ দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন হবে। বাংলাদেশে আয়োজিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপ স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখার জন্য আমাদের এই চেষ্টা।’ ১২ দলের অংশগ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে কাবাডি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে আর্জেন্টিনা। শুক্রবার থেকে বিদেশি দলগুলোর ঢাকা আসা শুরু হয়েছে। শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছে ভারত ও জাঞ্জিবার। এটা নারী বিশ্বকাপ কাবাডির দ্বিতীয় আসর। প্রথম আসর বসেছিল ১৩ বছর আগে ভারতের পাটনায় ২০১২ সালে। সেই আসরে বাংলাদেশ কোয়ার্টারফাইনালে হেরেছিল জাপানের কাছে। সেবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। রানার্সআপ হয়েছিল ইরান।

নারী কাবাডি বিশ্বকাপে আর্জেন্টিনা না আসায় টুর্নামেন্টের আকর্ষণ কিছুটা কমেছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আমাদের ১৪টি দেশ চূড়ান্ত ও দুটি দেশ পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাই রেখেছিল। সেই ১৪ দেশের মধ্যে জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা আসছে না। তাদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে পাকিস্তান ও পোল্যান্ডের খেলার সুযোগ ছিল। পাকিস্তান আসবে না, পোল্যান্ড আসছে। আমরা স্বাগতিক হিসেবে স্থানীয় আবাসন ও যাতায়াত প্রদান করব। টুর্নামেন্টে আগমণ এবং অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের।’ বিশ্বকাপের মতো আসরে আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশের ১২ জনসহ আন্তর্জাতিক আম্পায়ার থাকবেন কয়েকজন। ভারতের আম্পায়ারিংয়ের মান ভালো, সেখান থেকেও বেশ কয়েকজন আম্পায়ার আসছেন।’

বিশ্বকাপে বাংলাদেশ দল: শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

কোচ-শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X