স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের টিকিট পেয়েছে ক্রোয়েশিয়া

বিশ্বকাপের টিকিট পেয়েছে ক্রোয়েশিয়া

তাহলে কি পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লুকা মদরিচ? সব ঠিক থাকলে প্রশ্নের উত্তরটা হ্যাঁ হবে। কারণ, বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। শুক্রবার রাতে তারা ফারো আইল্যান্ডকে হারিয়েছে ৩-১ গোলে। ফলে ‘অবিশ্বাস্য’ অনুভূতি নিয়ে ৪০ বছর বয়সে আরও একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন মদরিচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের খুব কাছে রয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস।

শুক্রবার রাতে ফারো আইল্যান্ডকে হারিয়ে নিজেদের গ্রুপে ১৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করেছে ক্রোয়েশিয়া। চেক প্রজাতন্ত্রের থেকে ৬ পয়েন্টে এগিয়ে তারা। আর একটি ম্যাচ বাকি থাকায় চেক প্রজাতন্ত্রের পক্ষে ক্রোয়েশিয়াকে ছোঁয়া সম্ভব নয়। এদিকে জার্মানি ও নেদারল্যান্ডসও বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে। লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। নেদারল্যান্ডস ১-১ গোলে ড্র করেছে পোল্যান্ডের বিপক্ষে। দুই দেশ শেষ ম্যাচে ১ পয়েন্ট পেলে বিশ্বকাপ খেলবে। ক্রোয়েশিয়ার বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে গোল করেন জসকো গাভার্দিয়ল। ১৬ মিনিটে ফারো আইল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন গেজা ডেভিড। সমতা ফেরান গাভার্দিয়ল। ৫৭ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পিটার মুসা। ৭০ মিনিটে তৃতীয় গোল করেন নিকোলা ভ্লাসিচের। ম্যাচ শেষে মদরিচ বলেন, ‘সংখ্যাগুলো কেমন অবিশ্বাস্য শোনায়! আশা করি, আমার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে এবং আমি সেখানে (বিশ্বকাপে) যেতে পারব। ‘১০’ সংখ্যাটি আমার জন্য বিশেষ কিছু। আশা করি, আমরা ভালো ফল করতে পারব।’ ক্রোয়েশিয়ার হয়ে ১৯৩টি ম্যাচ খেলেছেন মদরিচ। এবার তার সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি। ক্রোয়েশিয়ার তারকা বলেন, ‘সংখ্যায় বুঁদ থাকি না আমি। তবে হ্যাঁ, ২০০ ম্যাচ খেলতে পারা হবে দারুণ। এমন কিছু জানতে পেরে ভালো লাগছে এবং জাতীয় দলের হয়ে যা কিছু অর্জন করেছি, সবকিছুতে গর্বিত আমি।’ তিনি আরও বলেন, ‘এই অনুভূতি অসাধারণ। বিশ্বকাপে জায়গা করে নেওয়া কোনো ছোট অর্জন নয়। গত দুটি বিশ্বকাপে আমরা ভালো করেছি বলে হয়তো অনেক সময় ভুলে যাই এটা। তবে বিশ্বকাপ খেলতে পারাও সাধারণ কিছু নয়। আরেকটি বড় সাফল্য পেয়ে আমরা খুশি ও গর্বিত হতে পারি।’ শুক্রবার রাতে জার্মানির জয়ে জোড়া গোল করেছেন নিক উল্টারমেড। গ্রুপ এ-তে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। একটি ম্যাচেও হারেনি তারা।

এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাওয়া ৩০ দল: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

বাজারে অচল ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১১

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১২

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

১৩

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

১৪

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

১৫

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

১৬

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

১৭

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১৮

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১৯

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

২০
X