কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

আমির-সাঈদ ইরাভানি। ছবি : সংগৃহীত
আমির-সাঈদ ইরাভানি। ছবি : সংগৃহীত

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর ইচ্ছাকৃত হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র আগ্রাসী, কোনোভাবেই ভুক্তভোগী নয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে বুধবার আলজাজিরা জানায়, চিঠিতে ইরাভানি দাবি করেন, সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরের পরপরই ওয়াশিংটন তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অস্বীকৃতি জানায় এবং পরিকল্পিতভাবে ওই সমঝোতার বাস্তবায়ন বাধাগ্রস্ত করে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে সমঝোতা স্মারকের ৪২টি স্পষ্ট ও মৌলিক লঙ্ঘনের তথ্য-প্রমাণ নথিভুক্ত করেছে ইরান।

ইরাভানির ভাষ্য অনুযায়ী, এই ইচ্ছাকৃত, পরিকল্পিত ও ধারাবাহিক লঙ্ঘনগুলো আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অবজ্ঞার প্রমাণ বহন করে।

তিনি আরও অভিযোগ করেন, বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১০

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১২

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৩

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৪

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৬

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৭

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৮

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X