ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়াকে নিয়ে সুমনের স্মৃতি

খালেদা জিয়াকে নিয়ে সুমনের স্মৃতি

তখনো বাংলাদেশের ক্রিকেট এখনকার মতো এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। বছরের পর বছর দলকে কাটাতে হতো জয়হীনতার হতাশায়। তবু মাঝেমধ্যে পাওয়া সাফল্যগুলো দেশজুড়ে উদযাপিত হতো দারুণ আবেগে। সেই উদযাপনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও অংশ নিতে দেখা যেত। খালেদা জিয়া ছিলেন এমনই একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ক্রিকেট জীবনে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে থাকা দুটি গুরুত্বপূর্ণ স্মৃতি তিনি কালবেলার সঙ্গে ভাগাভাগি করেছেন।

একজন রাষ্ট্রপ্রধান হিসেবে সবকিছুই বিচক্ষণতার সঙ্গে উপলব্ধি করতেন খালেদা খালেদা। ২০০১-০৬ পর্যন্ত তার শাসনামলেই টেস্টের মতো গৌরবময় সংস্করণে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। ওয়ানডেতেও বড় দলগুলোর বিপক্ষে মিলেছিল জয়ের দেখা। ২০০৪ সালে ভারতের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে ওয়ানডে জয়ের পর গভীর রাতে বাংলাদেশের তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে নিজের সরকারি বাসভবনে দাওয়াত করেছিলেন তিনি। সেই স্মৃতি তুলে ধরে সুমন বলেন, ‘খুব বেশি উনার সঙ্গে আমার দেখা হয়নি। কিন্তু যে কয়বার হয়েছে—তার মধ্যে দুটো আমি বিশেষভাবে মনে রেখেছি। উনি খুব বেশি কথা বলতেন না। কিন্তু যেটুকুই বলতেন, মনের খুশিটা ফুটে উঠত। ২০০৪ সালে যখন আমরা ভারতের বিপক্ষে ওয়ানডে জিতেছিলাম। তখন গভীর রাতে উনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম; উনি এত বেশি খুশি ছিলেন। নিজের হাতে আমাদের মিষ্টি খাইয়েছিলেন।’

সুমনের সঙ্গে খালেদা জিয়ার আরেকটি স্মৃতি ২০০৫ সালে। চট্টগ্রামে প্রথমবার টেস্ট ক্রিকেটে জিতেছিল বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ঠিক পাঁচ বছর পর জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিলেন সুমনরা। সেই ম্যাচের পর ফোন করে সুমনদের অভিনন্দন জানান তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সুমন বলছেন, ‘উনার গলার আওয়াজেই বুঝতে পেরেছিলাম আমাদের জয়ে কতটা রোমাঞ্চিত ছিলেন উনি।’ ক্রীড়াঙ্গনের কাঠামো উন্নয়নে খালেদা জিয়ার বড় ভূমিকা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১০

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১২

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৪

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৫

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৬

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৭

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৮

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৯

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

২০
X