বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

শাকিব খান ও শবনম বুবলী । ছবি : সংগৃহীত
শাকিব খান ও শবনম বুবলী । ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। গত ৫ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান গত ১১ মে তিনি এক কন্যা সন্তানের মা হয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। তবে এই ঘোষণার পর থেকেই সবার মনে প্রশ্ন জাগে কোথায় জন্ম নিয়েছে শাকিব বুবলীর এই দ্বিতীয় সন্তান।

অনেকেই ধারণা করেছিলেন প্রথম সন্তানের মতো এবারও হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন এই অভিনেত্রী। তবে বুবলীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায় যুক্তরাষ্ট্র নয় বরং ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে ঢাকাতেই এই সময়টা পার করেছেন বুবলী। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই তিনি বেশ সীমিত পরিসরে চলাফেরা করেছেন এবং নিজেকে আড়ালে রেখেছিলেন।

সন্তান জন্মদানের আগে বুবলীকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি। এমনকি গত ঈদুল ফিতরে নির্মাতা রায়হান রাফির ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পেলেও এর কোনো প্রচারণায় অংশ নেননি তিনি। বছরের শুরু থেকেই তার আড়ালে চলে যাওয়া এবং শারীরিক পরিবর্তনের কারণে মা হওয়ার গুঞ্জন আরও তীব্র হয়। তবে সে সময় গণমাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে যান এই নায়িকা।

মাতৃত্বকালীন এই বিরতি কাটিয়ে খুব শিগগিরই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বুবলী। তার সঙ্গে কাজ করা কয়েকজন নির্মাতা জানিয়েছেন শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হলে আগামী এক দুই মাসের মধ্যেই ফের শুটিংয়ে ফিরবেন তিনি।

উল্লেখ্য ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। পরবর্তীতে ২০২২ সালের ৩ অক্টোবর সামাজিক মাধ্যমে শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই নায়িকা। এর আগে ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১০

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১১

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১২

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৩

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৪

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৫

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৭

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৮

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৯

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

২০
X