ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ক্রীড়াঙ্গনের দুর্নীতির তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

সংসদ অধিবেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
সংসদ অধিবেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

বিগত দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যারা নানা অপকর্মে জড়িত ছিলেন, তাদের বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গতকাল সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন জানতে চান, ‘বিসিবি নিয়ে তিনি কী ভাবছেন?’ উত্তরে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ডের অর্থ কিংবা জনবল ব্যবহার করে ভোটের অধিকার হরণ করতে একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে বিগত দিনে অপকর্ম করা হয়েছে। বোর্ডের যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, সেই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।’ এ সময় মো. আমিনুল হক আরও বলেন, ‘সবশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার ইস্যু সামনে এসেছে। দুদকের মহাপরিচালকের কাছে আহ্বান জানাব—এ বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন বা তথ্য থাকলে যেন আমাদের জানানো হয়।’

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় আমিনুল হককে। দায়িত্ব পাওয়ার পর বিসিবির নানা অসংগতি নিয়ে নিয়মিত কথা বলছেন তিনি। সংসদ অধিবেশনে নিজের বক্তব্যের বেশিরভাগ জুড়ে ছিল বিসিবি প্রসঙ্গ।

২০০৯ সাল থেকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর পতন হয় আওয়ামী লীগ সরকারের। সংসদ সদস্য মোশাররফ হোসেন আওয়ামী লীগ শাসনামলে ক্রীড়াঙ্গন নিয়ে জানতে চাইলে আমিনুল হক বলেন, ‘২০০৮ সাল থেকে দলীয়করণ এবং রাজনীতিকীকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতা সৃষ্টি করা হয়েছিল। ক্রীড়াঙ্গন যেভাবে ধ্বংসের পথে চলে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে দলীয়করণমুক্ত, রাজনীতিকীকরণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছি।’ ২০০৮ সাল থেকে দলীয় সুযোগ-সুবিধায় যে অবৈধ নিয়োগ হয়েছে, তা দ্রুতই তদন্ত কমিটির মাধ্যমে খুঁজে বের করে সামনে আনা হবে বলে জানান আমিনুল হক।

সম্প্রতি দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত ইস্যু ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার প্রসঙ্গ। কেন বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারল না—একটা তদন্ত কমিটির মাধ্যমে তার কারণ অনুসন্ধানের ঘোষণা ঈদের ছুটির আগে দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বছরের ৬ অক্টোবরের অনুষ্ঠিত বিসিবির নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় একটি তদন্ত কমিটিও গঠন করেছে। সেই কমিটির পর্যবেক্ষণে আদৌ কিছু বেরিয়ে আসে কি না—এটাই এখন দেখার বিষয়। সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এ সংক্রান্ত বক্তব্যের পর তদন্ত কাজ বেগবান হওয়ার কথা!

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X