বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:৫৪ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

কোটালীপাড়ায় প্রথমবার জামায়াতের শোডাউন

স্বাধীনতার পর কর্মসূচি
কোটালীপাড়ায় প্রথমবার জামায়াতের শোডাউন

আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোডাউন করেছেন জেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক রেজাউল করিম। দেশ স্বাধীনের পর কোটালীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ক্ষমতা জানান দিতে এবারই প্রথম বড় ধরনের শোডাউন করেছে।

গতকাল শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তাদের শোডাউন শুরু করেন।

শোভাযাত্রা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ১৪টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে উপজেলা চত্বরে জনসমাবেশে মিলিত হয়।

কোটালীপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির গাজী সোলায়মানের সভাপতিত্বে জনসমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আল মাসুদ খান, কোটালীপাড়ার নায়েবে আমির মিজানুর রহমান হাওলাদার, সেক্রেটারি জেনারেল মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, কোটালীপাড়া পৌর জামায়াতের সভাপতি মুনসুর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে জেলা জামায়াতের আমির বলেন, গোপালগঞ্জ-৩ আসনে কোনো দলমত নেই। এখানে আমরা সবাই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসী। সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। কোনো চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

১০

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১১

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১২

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১৩

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৪

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৫

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৬

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৭

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৮

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৯

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

২০
X