হাসান আজাদ
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০২:৫১ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

জ্বালানি তেল শোধনাগার নির্মাণে দরপত্র ডিসেম্বরে

প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে সাড়ে তিন বিলিয়ন ডলার
জ্বালানি তেল শোধনাগার নির্মাণে দরপত্র ডিসেম্বরে

জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণের আলোচিত প্রকল্প ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ বাস্তবায়ন করতে চলতি বছরের ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হবে। সরকারের নিজস্ব অর্থে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সাড়ে তিন বিলিয়ন ডলারের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে। জ্বালানি বিভাগ ও বিপিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান এ প্রসঙ্গে কালবেলাকে বলেন, প্রকল্পটি এর আগে বিদ্যুৎ-জ্বালানির বিশেষ আইনে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে বিশেষ আইন বাতিল হলে প্রকল্পটি বাস্তবায়নে নতুন করে ডিপিপি করতে হয়েছে। তিনি বলেন, আমরা ডিপিপি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ব্যাংক ও সংস্থা এই প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে।

জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রকল্পের মোট ব্যয়ের ৬০ শতাংশ সরকারের তহবিল থেকে আর বাকি ৪০ শতাংশ বিভিন্ন দাতা সংস্থা ও বহুজাতিক ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে। আর এই প্রকল্পে বিপিসি নিজস্ব দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। জানা গেছে, বিপিসি তার বিপণন মুনাফা থেকে প্রায় ১৫০ বিলিয়ন টাকা আলাদা করে রেখেছে এবং অতিরিক্ত ১১০ বিলিয়ন টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। এ ছাড়া এরই মধ্যে প্রকল্পটিতে অর্থায়ন করতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), মার্কিন এক্সিম, চীনা ব্যাংক এবং অন্যান্য বহুপাক্ষিক দাতা সংস্থাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এরই মধ্যে প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।

বিপিসির কর্মকর্তারা জানান, ৫৬ বছর আগে নির্মিত বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারটির পরিশোধন ক্ষমতা দেড় মিলিয়ন টন, যা দেশের জ্বালানি চাহিদার মাত্র ২০ শতাংশ পূরণ করে। নতুন তেল শোধনাগারটি অতিরিক্ত ৩ মিলিয়ন টন পরিশোধন করবে বলে আশা করা হচ্ছে, যা দেশের জ্বালানি চাহিদার ৬০ শতাংশ পূরণ করবে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গেল বছরের ২৯ আগস্ট বিশেষ বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইনের অধীনে এস আলম গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগ হিসেবে প্রস্তাবিত ইআরএল ইউনিট-২ প্রকল্পটি বাতিল করে দেয়। একই সঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়।

জ্বালানি বিভাগে সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে প্রকল্পটিতে এস আলম গ্রুপকে যুক্ত করা হয়। গ্রুপটি এখানে বিনিয়োগের বিপরীতে ৫১ শতাংশ মালিকানা চেয়েছিল। তবে বিপিসি ৬০ শতাংশ মালিকানা সরকারের হাতে রাখার পক্ষে মত দেয়। পরে অংশীদারত্বের বিষয়টি চূড়ান্ত না করে একটি সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্ত হয়। সমঝোতা স্মারকের খসড়াটি ভেটিংয়ের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। এস আলম গ্রুপের অংশীদারত্বে পরিশোধনাগার নির্মাণ নিয়ে সম্মত ছিল না জ্বালানি বিভাগও। এখন পরিবর্তিত পরিস্থিতিতে চুক্তি বাতিলের প্রস্তাব করা হয়। বর্তমান ইস্টার্ন রিফাইনারির পরিশোধনাগারটি নির্মাণ করেছিল ফ্রান্সের প্রতিষ্ঠান টেকনিপ। নতুন পরিশোধনাগারটি তাদের মাধ্যমে করার নীতিগত অনুমোদন দিয়েছিল সরকার। দেশে জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা না বাড়ায় বেশি পরিমাণে ডিজেল আমদানি করতে হয়। এতে প্রতিবছর বাড়তি ডলার খরচ করতে হচ্ছে সরকারকে। বছরে ৬০ থেকে ৬৫ লাখ টন জ্বালানি তেল বিক্রি করে বিপিসি। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল। দেশের একমাত্র পরিশোধনাগারটি থেকে পাওয়া যায় ছয় লাখ টন ডিজেল, বাকিটা আমদানি করতে হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X