শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

প্রাণ ফিরছে সাদাপাথরে

চলছে পাথর প্রতিস্থাপন
প্রাণ ফিরছে সাদাপাথরে

সরকারের কঠোর হুঁশিয়ারি ও পদক্ষেপের পর থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথরগুলো ফেরত আসতে শুরু করেছে। ফলে প্রাকৃতিক সৌন্দর্য হারাতে চলা এসব পর্যটনকেন্দ্রে পাথর প্রতিস্থাপনের কাজ শুরু হওয়ার পর থেকে যেন প্রাণ ফিরতে শুরু করেছে। পাশাপাশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠতে শুরু করেছে। সেইসঙ্গে স্বস্তি ফিরেছে পর্যটনের সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও।

সরেজমিন দেখা যায়, এখন আর সাদাপাথরের বুকে শাবল, খুন্তি চালানোর দৃশ্য নেই। পুরোদমে চলছে ক্ষত স্থানে পাথর প্রতিস্থাপনের কাজ। বিছনাকান্দি, জাফলং, উৎমাছড়া, রাংপানিতেও চলছে একই কাজ। প্রতিটি স্থানই পর্যটকমুখর। তবে পর্যটকরা জানান, সাদাপাথরের সৌন্দর্য অনেকখানি কমে গেছে। পাথর প্রতিস্থাপনের কাজে তারা ভালো লাগা প্রকাশ করলেও আগের স্বাভাবিক রূপে ফেরা নিয়ে আশঙ্কা রয়েছে।

গত শনিবার সাদাপাথর থেকে লুট হওয়া পাথর ফেরত দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। আজ মঙ্গলবারের মধ্যে যার কাছে সাদাপাথর মজুত আছে, তা ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এরপর থেকে যাদের কাছে সাদাপাথর মজুত পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য সিলেট সদর উপজেলা থেকে ২৫১টি ও কোম্পানীগঞ্জ থেকে ১০৯টি ট্রাকে করে পাথর পাঠানো হয়েছে। এ ছাড়া শারফিন টিলায় ৩০ থেকে ৪০ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া কালবেলাকে বলেন, তিন দিন আগে জারি করা জেলা প্রশাসনের এ নির্দেশনার পর এখন পর্যন্ত ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৫০ হাজর ঘনফুট পাথর পর্যটন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। তবে বাকি পাথরগুলো পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।

সিলেট সদর ইউএনও খোশনুর রুবাইয়াৎ জানান, সাদাপাথর উদ্ধারে অভিযান অব্যাহত আছে। ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের জন্য সাদাপাথরে পাঠানো হয়েছে। এ ছাড়া গত রোববার দুপুর থেকে উদ্ধার হওয়া সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৫০টি ট্রাকে সাদাপাথর প্রতিস্থাপনের জন্য পাথর পাঠানো হয়েছে। এ ছাড়া ধোপাগুল এলাকার কয়েকজন ব্যবসায়ী নিজ উদ্যোগে আটটি ট্রাকে তাদের কাছে রাখা সাদাপাথর পাঠিয়েছেন।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘আলটিমেটামের পর অনেকেই স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিয়েছেন। আশা করি, ভালো ফল পাওয়া যাবে। এরপরও যদি কেউ পাথর ফেরত না দেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১০

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৩

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৪

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৫

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৬

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৭

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৮

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৯

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X