শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

‘টাউট’ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট

‘টাউট’ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট

‘তদবিরকারী ও টাউট’ প্রকৃতির দর্শনার্থীদের অবাধ যাতায়াত ঠেকাতে বিশেষ নিরাপত্তা গেট চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে বিশেষ পাস ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের সুযোগ থাকবে না। তবে সাংবাদিকরা তাদের সচিবালয় পাস দেখিয়ে প্রবেশ করতে পারবেন। গতকাল সোমবার সকাল থেকে এ কার্যক্রম চালু হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে স্টিকারবিহীন কোনো গাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢুকতে পারছে না। আর বিশেষ পাস ছাড়া কোনো ব্যক্তিকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে সাংবাদিকদের জন্য এ ব্যবস্থা শিথিল রয়েছে।

সকাল থেকে চালু হওয়া এই গেটের দুপাশে দুজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। যাদের ভেতরে ঢোকার অনুমোদন আছে, তাদের কার্ড পাঞ্চ করে ভেতরে ঢোকানো হচ্ছে। তবে অনেক কর্মকর্তা-কর্মচারীকেও সচিবালয়ে ঢুকতে পুলিশের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অনেক তদবিরকারী হয়তো কারও কাছ থেকে পাস নিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে আসেন। তারা এক ফাঁকে স্বরাষ্ট্রেও ঢুঁ মারেন। কর্মকর্তা কিংবা উপদেষ্টার দপ্তরের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। সে ছবি দেখিয়ে সাধারণ মানুষের কাজ করে দেবেন, এমন আশ্বাস দিয়ে প্রতারণা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X