কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

৫% ব্যক্তিগত গাড়ি দখল করে ৭০% জায়গা

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস
৫% ব্যক্তিগত গাড়ি দখল করে ৭০% জায়গা

ঢাকার সড়কে প্রতিদিন প্রায় ৪০ লাখের বেশি যানবাহন চলাচল করে। এর মধ্যে মাত্র ৫-৭ শতাংশ ব্যক্তিগত গাড়ি প্রায় ৭০ শতাংশ সড়ক দখল করে। আর শহরের প্রায় ৯০ শতাংশ মানুষ গণপরিবহনে নির্ভরশীল বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। গতকাল রোববার বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এমন তথ্য জানানো হয়।

বুয়েটের এক গবেষণা অনুযায়ী, ঢাকার যানজটের কারণে বছরে প্রায় তিন থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ নষ্ট হয়। মাত্রাতিরিক্ত যান্ত্রিক যানের কারণে বাড়ছে বায়ুদূষণ। ফলে ঢাকায় প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষের অকাল মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। সমাজ, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে হাঁটা, সাইকেল ও গণপরিবহন ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

জাতীয় সংসদ ভবনের সামনে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে ‘সমাজ, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ গ্রহণের আহ্বান’ শীর্ষক মানববন্ধনে অংশ নিয়ে ডিটিসিএর ট্রাফিক এনফোর্সমেন্ট কর্মকর্তা সেলিম খান বলেন, ব্যক্তিগত গাড়ির হর্নের কারণে ঢাকা শহরের মানুষের শ্রবণশক্তি ৫-১০ শতাংশ কমে যাচ্ছে। যদি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কঠোর নিয়ন্ত্রণে আনা হয়, পরিবেশের সঙ্গে সঙ্গে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার কে এম তৌফিকুল হাসান বলেন, শহরের অভ্যন্তরে যেসব রাস্তায় ফুটপাত রয়েছে, সেখানে চলাচলের ক্ষেত্রেও প্রতিনিয়ত আমাদের নানা দুর্ভোগ পোহাতে হয়। তাই ফুটপাতগুলো দখলমুক্ত এবং কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা জরুরি। ডিটিসিএ এরই মধ্যে এ বিষয়ে কার্যক্রমের পরিকল্পনা করছে।

মানববন্ধনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, ২০০৬ সাল থেকে ডব্লিউবিবি ট্রাস্ট ৬৯টি সরকারি-বেসরকারি সংগঠনের সমন্বয়ে প্রতি বছর গাড়িমুক্ত দিবস পালন করে আসছে। উন্মুক্ত স্থানের স্বল্পতার পরিপ্রেক্ষিতে প্রতি মাসের প্রথম শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ের রাস্তাটি সবে মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো। কিন্তু বর্তমানে আমরা আর সেটি দেখতে পাই না। আজকের এই আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাড়িমুক্ত সড়ক আয়োজনটি ফের চালু করার আহ্বান জানাই।

নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান ময়না বলেন, ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় ব্যক্তিগত গাড়ির যত্রতত্র পার্কিংয়ের কারণে হাঁটার পরিবেশের সঙ্গে সঙ্গে বায়ুদূষণ ও শব্দদূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X