কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ এএম
প্রিন্ট সংস্করণ

পাঁচ দিনে পুঁজিবাজারে মূলধন কমেছে ৬১০০ কোটি টাকা

সাপ্তাহিক বাজার পর্যালোচনা
পাঁচ দিনে পুঁজিবাজারে মূলধন কমেছে ৬১০০ কোটি টাকা

দেশের দুই পুঁজিবাজারে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দরপতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। আর এতে দুই পুঁজিবাজারের মূলধন কমেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন কমলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৯৯ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল শনিবার ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে ২ হাজার ১০৩ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ২৪ দশমিক ৬৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪৯ পয়েন্টে।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি ৭৫ লাখ টাকা। আর গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ১৭ কোটি ৯৭ লাখ টাকা।

আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩২ লাখ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা। এ সময় ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ২১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির। এ ছাড়া বাজারটিতে লেনদেন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার।

এদিকে পুঁজিবাজার সিএসইর গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯ দশমিক ১২ পয়েন্ট বা ১ দশমিক ৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ১ দশমিক ৪৩ শতাংশ কমে ১৩ হাজার ২১৭ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১ দশমিক ৫০ শতাংশ কমে ৯ হাজার ২৭৭ পয়েন্টে, সিএসআই সূচক ১ দশমিক ২৬ শতাংশ কমে ৯৫৮ পয়েন্টে এবং এসইএসএমইএক্স সূচক ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আলোচিত সময়ের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজার ২০০ কোটি ৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৬ হাজার ২৮১ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৮১ কোটি ৬৭ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ২৬ লাখ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ২১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

ফুটবলের ওপারে

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

খেলতে পারবেন না নেইমার

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

১০

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১১

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

১২

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

১৩

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১৫

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

১৬

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

১৭

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

২০
X