কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম
প্রিন্ট সংস্করণ

রাজধানীতে বাসায় তরুণীর বস্তাবন্দি লাশ

রাজধানীতে বাসায় তরুণীর বস্তাবন্দি লাশ

রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ এলাকার একটি বাসা থেকে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা অবস্থায় সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নারী ছিলেন পেশায় পোশাক শ্রমিক। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক। তিনিও পোশাক শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী গত রোববার রাত থেকে সোমবার দুপুর দেড়টার মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী আশিক মোল্লা তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ভাই মো. হৃদয় খান বলেন, ছয় বছর আগে সম্পর্কে জড়িয়ে তারা বিয়ে করেন। মেহেদী হাসান (৪) নামে তাদের একটি ছেলে সন্তান আছে। তবে বিয়ের পর থেকে আমার বোনের সঙ্গে আমাদের যোগাযোগ খুব একটা ছিল না।

তিনি আরও বলেন, ঘটনার আগে শিশু মেহেদীকে তার দাদির বাড়িতে রেখে আসা হয়। পুলিশের মাধ্যমে জানতে পারি, ১ অক্টোবর তারা এই বাসায় ভাড়া উঠেছিলেন। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

নিহত সুরভী শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নুরুল হক খান ও রুবিনা বেগমের মেয়ে। তার স্বামী আশিক মোল্লা একই উপজেলার পালেকচর ইউনিয়নের বাসিন্দা।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বকশীবাগের একটি বাসায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন গার্মেন্টস কর্মী সুরভী। পরিবারের অমতে বিয়ে করে তারা এই বাসায় ওঠেন। স্বামীও গার্মেন্টস কর্মী। তিনি বলেন, আমরা ধারণা করছি, তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X