মাহমুদুল হাসান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

রোগী বেশি গ্রামে, চিকিৎসা ঢাকামুখী

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে ষাটোর্ধ্ব বয়সের ব্যক্তিদের আক্রান্তের নমুনা থাকলে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর বড় কারণ প্রতিকার ও প্রতিরোধযোগ্য রোগ নিউমোনিয়া। আর এই রোগে আক্রান্ত ও মৃত্যু বেশি। দুটিই বেশি ঘটছে গ্রামাঞ্চলে। গবেষণা বলছে, নিউমোনিয়ায় মারা যাওয়া শিশুর অর্ধেকের বেশি চিকিৎসা শুরুর আগেই মারা যাচ্ছে। এর কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, দেশের জেলা-উপজেলা পর্যায়ে প্রায় ৯৫ শতাংশ হাসপাতালে নিউমোনিয়া চিকিৎসার পর্যাপ্ত সুযোগ নেই। ফলে একদিকে বাড়ছে প্রাণহানি, অন্যদিকে জীবন বাঁচাতে বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছে মানুষ।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও যথাযথ চিকিৎসায় শিশুমৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। সেইসঙ্গে নিউমোনিয়া প্রতিরোধী টিকাদান কর্মসূচিতেও জোর দিচ্ছেন তারা।

আজ বুধবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং বাংলাদেশ নিউনেটাল ফোরাম একটি সেমিনার, সচেতনতামূলক র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছে।

শিশুদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় স্বাস্থ্যকেন্দ্র শ্যামলী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। চলতি বছর এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার শিশুকে ঠান্ডাজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে ভর্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। মৃত্যু হয়েছে অন্তত অর্ধশত শিশুর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে জেলা-উপজেলা পর্যায়ে ৯৫ শতাংশ হাসপাতালে নিউমোনিয়া চিকিৎসার সুব্যবস্থাপনা নেই। যে কারণে ফুসফুস সংক্রমণ দেখা দেওয়ার পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৪২ শতাংশ চিকিৎসা নেওয়ার জন্য নিকটের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অন্য কোনো চিকিৎসাসেবা না থাকায় ৩৪ শতাংশ শিশুকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়। অভিভাবকদের অসচেতনতা এবং সরকারি হাসপাতালে অক্সিজেন মাপার যন্ত্রসহ নানা সংকটে দেশে পাঁচ বছর ধরে মৃত্যুর হার প্রায় একই।

অন্যদিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর-বি) তথ্যমতে, এখনো জীবিত জন্ম নিয়ে প্রতি হাজারে প্রায় ৭ দশমিক ৪ জন শিশু নিউমোনিয়ায় প্রাণ হারাচ্ছে। রক্তে অক্সিজেনের ঘাটতি (হাইপক্সেমিয়া) এ রোগে এত মৃত্যুর বড় কারণ।

বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির জরিপ বলছে, প্রতি বছর লাখের বেশি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়, যার ৫২ শতাংশই চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। সঠিক সময় চিকিৎসাকেন্দ্রে না আসার কারণে মারা যায় ৪৫ শতাংশ।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিকস পালমনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান (কামরুল) বলেন, আমাদের হাসপাতালে নিউমোনিয়ার রোগীর অধিকাংশই শহরের বাইরে থেকে আসা। তারা খারাপ অবস্থা নিয়েই আসছে, ফলে সুস্থ হয়ে ফেরা কঠিন।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে জ্বর, ঠান্ডা, কাশিতে শিশুকে পল্লি চিকিৎসকের কাছে, অবস্থা ক্রমাগত খারাপ হলে চিকিৎসকদের শরণাপন্ন হোন অভিভাবকরা; কিন্তু শিশুর হাইপক্সেমিয়া (অক্সিজেনের ঘাটতি) প্রতিরোধের ব্যবস্থাপনা উপজেলা হাসপাতালে খুব একটা নেই। সেখান থেকে জেলা সদর বা বিভাগীয় হাসপাতাল, তার আসে ঢাকায়। পরিবহন ব্যবস্থার দরূন পথেই রোগী গুরুতর অবস্থায় চলে যায়, এর সঙ্গে সীমিত শয্যার ব্যবস্থা করতে চিকিৎসা শুরুর আগেই অনেকের মৃত্যু হয়।

বাংলাদেশ পেডিয়াট্রিকস পালমনোলজি ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান বলেন, নিউমোনিয়ায় মৃত্যুর বড় কারণ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। দেখা যাচ্ছে, ভাইরাল নিউমোনিয়া হলেও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, যার ফলে আক্রান্তকে সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক দিলেও আর কাজ হয় না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X