শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

গভীর রাতে ঢাবির পাঁচ ভবনে ‘ছাত্রলীগের’ তালা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক স্থাপনার ফটকে মঙ্গলবার গভীর রাতে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, তারাই এ তালা ঝুলিয়েছেন। এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শাহ আলম ও মো. সেলিম, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সফিকুল ইসলাম, কার্জন হলের ফটকে দায়িত্বে থাকা আলী আহমেদ এবং চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বে থাকা সংগ্রাম হোসেন।

জানা যায়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পেছনের ফটক, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ফটক, চারুকলা অনুষদের তিনটি ফটকের মাঝের ফটক, কার্জন হলের হাইকোর্ট সংলগ্ন ফটক এবং কার্জন হল এলাকার আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ভবনের সামনের ফটকে তালা লাগানো হয়েছিল। শিকল দিয়ে তালা লাগিয়ে সাদা কাগজে ‘লকডাউন বিএসএল’ লিখে দেওয়া হয়।

রাতে একাডেমিক ভবনের গেটগুলো বন্ধ থাকে। ফটকে নিরাপত্তারক্ষীরা থাকেন। এর মধ্যে আইইআরের পেছনের অংশের ফটক দীর্ঘদিন থেকে বন্ধ; চারুকলা অনুষদের মাঝের গেট ও হাইকোর্ট সংলগ্ন কার্জন হলের গেট মাঝেমধ্যে খোলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, তালা দেওয়ার বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তালা খুলে ফেলে আমাদের মোবাইল টিম। যেসব গার্ড এসব গেটে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

প্রক্টর বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। মোবাইল টিমের পাশাপাশি পুলিশের অবস্থানও থাকবে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স থাকার নির্দেশনা দিয়েছি। কাউকে পেলেই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।

এদিকে, বুধবার ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্টে ঘোষণা দেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বুধ ও বৃহস্পতিবার ডাকসু মাঠে থাকবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নেমে আসার আহ্বান জানান তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X