চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:১০ এএম
প্রিন্ট সংস্করণ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চসিক মেয়রের চাইলেন ‘নগর সরকার’

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চসিক মেয়রের চাইলেন ‘নগর সরকার’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ১৭ বছর পর অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি নগরসেবা ব্যবস্থায় সমন্বয়হীনতার কথা তুলে ধরে ‘নগর সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে উদ্যোগটি নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

গত শনিবার রাতে লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় দুই নেতার দীর্ঘ আলাপ হয়। পরে রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করেন মেয়র শাহাদাত। এ সময় তিনি সিটি করপোরেশনে তার এক বছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি তারেক রহমানের হাতে তুলে দেন।

রোববার লন্ডন থেকে সঙ্গে ফোনে কথা বলেন মেয়র। তিনি জানান, সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার একবছর পূর্ণ হয়েছে। গত এক বছরে সিটি করপোরেশনের কাজকর্ম আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেছি।

মেয়র বলেন, এক বছরে আমরা মোটামুটি সব নালা-নর্দমা পরিষ্কার করেছি। যার ফল আমরা এ বছর হাতেনাতে পেয়েছি। আরও ২১-২২টি খাল নিয়ে কাজ করার পরিকল্পনাও তাকে জানিয়েছি। চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সে বিষয়েও পরামর্শ নিয়েছি।

বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতাকে বড় সমস্যা হিসেবে দেখছেন মেয়র শাহাদাত। তিনি বলেন, একেক সংস্থা একেকভাবে কাজ করে। কোনো সমন্বয় নেই। এতে শেষ পর্যন্ত নাগরিকরাই ভোগেন। সমন্বয় হবে তখনই, যখন নির্বাচিত ব্যবস্থার মধ্যে আইনগত কর্তৃত্ব দেওয়া হবে। সিটি করপোরেশনের মেয়র জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। সুতরাং সিটি করপোরেশনের মাধ্যমে নগর সরকার গঠনের কোনো বিকল্প নেই। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছি, বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই যেন নগর সরকার গঠনের উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়ন করা হয়।

গত ৯ নভেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেছেন মেয়র শাহাদাত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X