সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভাড়ায় এনে জাহাজ কেটে বিক্রির অভিযোগ

ভাড়ায় এনে জাহাজ কেটে বিক্রির অভিযোগ। ছবি : কালবেলা
ভাড়ায় এনে জাহাজ কেটে বিক্রির অভিযোগ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া নেওয়া একটি পণ্যবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। মামলাটি দায়ের করেছেন রাকেশ শর্মা নামের চট্টগ্রামের একজন ব্যবসায়ী। মামলায় মেঘনা শিপইয়ার্ড মালিকের ছেলেকেও আসামি করা হয়েছে। তবে মালিকের দাবি, তারা ইয়ার্ড ভাড়া দিয়েছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ফাঁসানো হচ্ছে।

বাদী রাকেশ শর্মা মামলায় উল্লেখ করেন, মালামাল পরিবহনের উদ্দেশে জাফর নামে একজন তার কাছ থেকে এক মাসের জন্য জাহাজটি ভাড়া নেন। পরে জাহাজটি সোনারগাঁয়ের কাদিরগঞ্জ এলাকার একটি শিপইয়ার্ডে নিয়ে সেটি ভেঙে বিক্রি করে দেওয়া হয়।

মামলার আসামিরা হলেন—মো. জাফর, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, এমদাদুল হক, জাফর মিয়া, শাহাদাত হোসেন। গত বুধবার নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে।

মেঘনা শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলাম তার প্রতিষ্ঠানে কেবল জায়গা ভাড়া দিয়েছিলেন দাবি করে বলেন, ‘জাফর ও নজরুল একটি স্ট্যাম্প করে ১ লাখ ৬০ হাজার টাকায় জায়গা ভাড়া নিয়েছিল। তারা জাহাজের প্রকৃত মালিক নয়, জানতে পেরে আমরা পুলিশকে খবর দেই এবং নজরুলকে পুলিশের হাতে তুলে দেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের রাজনৈতিক অবস্থান নষ্ট করতে একটি মহল আমার ছেলে শাহদাত হোসেনকে ফাঁসানোর চেষ্টা করছে।’ প্রকৃত ঘটনা যাচাই ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘জাহাজ কাটার বিষয়ে মামলা রুজু হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X