কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহ শুরুর শঙ্কা

১১ জেলায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অগ্রহায়ণ মাস শেষ হতে আর মাত্র আট দিন বাকি। এরই মধ্যে গ্রামাঞ্চলে শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। হেমন্তের শেষদিকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। গতকাল রোববার দেশের ১১ জেলায় তাপমাত্রা নেমে গেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কয়েকটি জেলায় ১০ থেকে ১১ ডিগ্রি রেকর্ড হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ ছাড়া ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা বেশি বলেও জানান তারা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৫, যশোর ও চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ এবং রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা আরও জোরালো হয়েছে। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নামলেই শৈত্যপ্রবাহ শুরু হিসেবে গণ্য হয়। তাপমাত্রা ৮-১০ ডিগ্রি হলে মৃদু, ৬-৮ ডিগ্রি হলে মাঝারি, ৪-৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে অতিতীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

পূর্বাভাস অনুসারে, চলতি মাসেই এক থেকে দুটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যার প্রকৃতি হবে মৃদু থেকে মাঝারি। অর্থাৎ তাপমাত্রা কমে ১০ থেকে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালবেলাকে বলেন, ‘কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে, তবে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আগামী ১৫ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। গত বছরের ডিসেম্বরের তুলনায় এবার তাপমাত্রার খুব বেশি পার্থক্য হবে না, প্রায় একই থাকবে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত-দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। ভোরে দেশের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে।

সংস্থাটি আরও জানায়, আগামী কয়েক দিনের মধ্যে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে শীতের প্রভাব তীব্র আকার ধারণ করতে পারে। তীব্র শীতের কারণে এসব এলাকার জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X