বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বক্তব্য রাখছেন হাছান মাহমুদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
বক্তব্য রাখছেন হাছান মাহমুদ। ছবি : ভিডিও থেকে নেওয়া

বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় বলে মন্তব্য করেছেন বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজার বিষয় উল্লেখ করে সম্প্রতি তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমকে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রিয় নেতা তোফায়েল ভাই বাংলাদেশের কিংবদন্তি নেতা ছিলেন। বাংলাদেশের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, পরবর্তী দেশ পুনর্গঠন, দেশের উন্নয়ন-অগ্রগতি সবকিছুতেই তার অসামান্য অবদান ছিল। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সঙ্গে যে মানুষগুলোর নাম জড়িয়ে আছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে তিনি (তোফায়েল আহমেদ) স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন। ৯ বারের সংসদ সদস্য ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন তোফায়েল ভাই। কিন্তু আমরা দেখেছি, অত্যন্ত ন্যক্কারজনকভাবে ঢাকায় তার জানাজাস্থল থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ভোলায় নেওয়ার আগে সেখানে ছাত্রদল-যুবদল বিক্ষোভ প্রদর্শন ও মাঠে জানাজা করতে না দেওয়ার ঘোষণা দেয়। যদিও সব বাধা অতিক্রম করে মাঠে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়। যদি বাধা-বিপত্তি তৈরি করা না হতো, আরও লাখ লাখ লোকের সমাগম হতো সেখানে। ঢাকায়ও একই অবস্থা হতো।’

হাছান মাহমুদ বলেন, ‘আমরা লক্ষ করলাম, একজন কনটেন্ট ক্রিয়েটর এবং গণভবন লুটপাটের সঙ্গে যারা জড়িত ছিল; তাদের লাশও শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। অথচ তোফায়েল ভাইয়ের লাশ শহীদ মিনারে নেওয়ার জন্য অনেকে ইচ্ছা প্রকাশ করলেও সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, বরং শহীদ মিনারে পুলিশ পাহারা বসানো হয়। একজন আওয়ামী লীগ নেতার লাশকেও যে তারা (সরকার) ভয় পায়, সেটি তোফায়েল ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম।’

তিনি বলেন, ‘এই প্রতিহিংসার রাজনীতি এবং সাংঘর্ষিক রাজনীতির চিরঅবসান হওয়া প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই রাজনীতি করব। কিন্তু আমাদের সামাজিক মেলবন্ধন ঠিক থাকবে। সেটি হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি যে, মোশাররফ ভাইয়ের জানাজার পরও সেখান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, তোফায়েল ভাইয়ের জানাজা অনুষ্ঠানে বাধা তৈরি করা হয়েছে। সেখানেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।’

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X