কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শুক্রবার কমেছে এবং টানা দরপতনের কারণে সপ্তাহজুড়েও ক্ষতির মুখে রয়েছে মূল্যবান ধাতুটি। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। খবর রয়টার্সের।

শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৪২.৯৪ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৪,৪৬৯.১০ ডলারে দাঁড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারে অনীহা মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের সম্ভাবনাকে দুর্বল করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা বৃহত্তর শান্তি প্রচেষ্টাও অনিশ্চয়তার মুখে পড়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার ওপরে থাকায় বাজারে সুদের হার আরও বাড়তে পারে, এমন আশঙ্কা জোরালো হয়েছে। দেশটির কয়েকজন নীতিনির্ধারকও প্রয়োজন হলে ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন।

সাধারণত স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হলেও উচ্চ সুদের পরিবেশে এর আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা আয় পাওয়া যায় না। ফলে বিনিয়োগকারীরা সুদবাহী সম্পদের দিকে ঝুঁকতে শুরু করেন।

বাজার এখন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের দিকে নজর রাখছে। এসব তথ্য ভবিষ্যতে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X