কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

১২ দিন টানা কর্মবিরতির পর দুদিনের আলটিমেটাম স্বাস্থ্য সহকারীদের

৬ দফা বাস্তবায়নের দাবি
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে টানা ১২ দিন কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল বুধবারও রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটকের সামনে সারা দেশের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, গত ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করলেও তাদের আর্তনাদ কেউ শুনছে না। আগামী দুদিনের মধ্যে তাদের দাবি প্রজ্ঞাপন জারি না করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। গত ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মবিরতি প্রথম তিন দিন চলেছিল শহীদ মিনারে। এরপর থেকে তারা লাগাতার অবস্থান নেন স্বাস্থ্য অধিদপ্তরের সামনে।

স্বাস্থ্য সহকারীরা বলেছেন, তারা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার মূল ভিত্তি। তাদের কাজ শুধু টিকাদানের মধ্যে সিমাবদ্ধ নয়। তারা হলেন গ্রামীণ তৃনমূল মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও বার্তা পৌঁছানোর প্রথম দূত। তাদের কাজের বিনিময়ে কর্মকর্তারা বড় বড় পুরস্কার গ্রহণ করছেন, বিলাসবহুল গাড়িতে চড়ছেন ও এসির হাওয়া খাচ্ছেন। যখন তারা ন্যায্য দাবির আবেদন জানান, তখন সান্ত্বনা দিতে তাদের মধ্যে শুরু হয় চিঠি চালাচালি, এর আগে তারা এসির বাতাসে ঘুমিয়ে পড়েন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মবিরতিতে পালন করছে সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। তবে লাগতার এ কর্মসূচি পালন করতে গিয়ে এ পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ জন স্বাস্থ্য সহকারী অসুস্থ হয়ে পড়েছেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শফিউল আযম বলেন, এ স্বাস্থ্য অধিদপ্তরই আমাদের দাবি আদায়ের অন্তরায়। আমাদের যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে দীর্ঘ ১২ দিনের ধরে খেয়ে না খেয়ে আমরা অবস্থান কর্মবিরতি পালন করে যাচ্ছি। এ অফিসের কর্মকর্তারা এক দিনও আমাদের প্রতি সহমর্মিতা জানায়নি।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া, ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতি নিশ্চিত করা, প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতনস্কেল পুনর্নির্ধারণের সময় টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের সমমান স্বীকৃতি প্রদান।

অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজলুল হক চৌধুরী বলেন, আমাদের প্রস্তাবিত দাবির ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আন্তরিক হয়, তাহলে জনপ্রসাশন মন্ত্রণালয় কোনো গড়িমসি করার কথা নয়। আমরা আশা করছি, তারা দেশের তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত বৈষম্যের শিকার স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো গুরুত্বসহ বিবেচনা করবেন। প্রজ্ঞাপন জারি হলেই আমরা এ অবস্থান কর্মবিরতি থেকে কর্মস্থলে ফিরে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X