ডা. সানিয়া সুলতানা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

গর্ভকালীন ডায়াবেটিসে চিকিৎসা ও করণীয়

গর্ভকালীন ডায়াবেটিসে চিকিৎসা ও করণীয়

গর্ভকালীন ডায়াবেটিস কী

প্রেগন্যান্সি ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস বিশেষ এক ধরনের ডায়াবেটিস, যেটি শুধু গর্ভকালীন সময়েই হয়ে থাকে। গর্ভকালীন ডায়াবেটিস এমন একটি অবস্থা, যেখানে গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। যা গর্ভকালীন হরমোনের পরিবর্তনের কারণে হয়; যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। এটি মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। তবে সাধারণত কোনো লক্ষণ থাকে না এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ধরা পড়ে। তাই গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ জরুরি।

কারণ গর্ভাবস্থায় প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোন ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। শরীরের ড্রনাল গ্রন্থি অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।

লক্ষণ

অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রসাব হওয়া, অতিরিক্ত ক্লান্তি, দৃষ্টি ঝাপসা হওয়া, ওজন বৃদ্ধি (সাধারণের চেয়ে বেশি)।

ঝুঁকির কারণ

স্থূলতা বা অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস ও বয়স।

কেন হয়

গর্ভাবস্থায় ইনসুলিনের উৎপাদন হ্রাস অথবা ইনসুলিনের প্রতিরোধের কারণে গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে।

উচ্চঝুঁকিতে কারা

কারও প্রি-ডায়াবেটিস থাকলে, পূর্বের গর্ভকালীন ডায়াবেটিস থাকলে, নিকটাত্মীয় বা মা-বাবার ডায়াবেটিস থাকলে, পলিসিস্টিক ওভার সিনড্রোম থাকলে, অতিরিক্ত ওজন হলে, অন্তঃসত্ত্বার বয়স ৩০ বছর বা তার বেশি হলে; এরই মধ্যে ৪ কেজি বা ৯ পাউন্ডের বেশি শিশু জন্ম দিলে।

নির্ণয় পদ্ধতি

একটি মাত্র পরীক্ষার মাধ্যমে এটি নির্ণয় করা যায়।

সেটি হলো ওজিজিটি (ওরাল) বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই টেস্টে রোগী একবার খালি পেটে রক্ত দেবে

এবং পরে ৭৫ মিলিগ্রাম গ্লুকোজ খেয়ে দুই ঘণ্টা পর আবার রক্ত দেবে।

চিকিৎসা

গর্ভকালীন ডায়াবেটিসকে (ডিজিএম) সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলা হয়। তবে চিকিৎসকের পরামর্শ মতো খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, ক্যালরি নির্ধারণ ও ইনসুলিন গ্রহণের মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব।

ডা. সানিয়া সুলতানা

গাইনি বিশেষজ্ঞ

চেম্বার: আলোক হেলথকেয়ার

মিরপুর-পল্লবী শাখা

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X