কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ
ড. এম এ কাইয়ুম

বিএনপি ক্ষমতায় গেলে দেশে আর বৈষম্য থাকবে না

রোববার রাজধানীর ভাটারা এলাকায় এক অনুষ্ঠানে কথা বলছেন ড. এম এ কাইয়ুম। ছবি : কালবেলা
রোববার রাজধানীর ভাটারা এলাকায় এক অনুষ্ঠানে কথা বলছেন ড. এম এ কাইয়ুম। ছবি : কালবেলা

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে। গতকাল রোববার রাজধানীর ভাটারা এলাকায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ আবার মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। আমি বিশ্বাস করি, এবার জনগণ ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবে। বিএনপি ক্ষমতায় এলে এ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপি সবসময়ই মাটি ও মানুষের দল হিসেবে কাজ করেছে। যতবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিয়েছে।

তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ছিল নিত্যদিনের বিষয়। বিশেষ করে নারীদের অধিকার চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সেই সরকার। এবার সময় এসেছে নারীর অধিকার পুনঃপ্রতিষ্ঠার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X