বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১২ এএম
প্রিন্ট সংস্করণ

এনবিআরের নবগঠিত দুই বিভাগ অনুমোদন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুনভাবে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব এবং জনবল কাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হবে। রাষ্ট্রীয় ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই দুই বিভাগে কোন ধরনের কর্মকর্তা নিযুক্ত হবেন এবং জনবল পদায়নের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে সরকার এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করেছে। এর উদ্দেশ্য কর প্রশাসন আধুনিক করা, রাজস্ব আদায় বৃদ্ধি করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। নীতি প্রণয়নের কাজ করবে রাজস্ব নীতি বিভাগ, আর তা প্রয়োগ ও রাজস্ব আদায় নিশ্চিত করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। রাজস্ব নীতি বিভাগের প্রধান দায়িত্ব হলো কর আইন প্রণয়ন, কর হার নির্ধারণ করা। এ ছাড়া আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান, কর ফাঁকি রোধে নীতিমালা তৈরি, কর ফাঁকি ও কর ফাঁকির প্রবণতা মূল্যায়নও এ বিভাগের দায়িত্ব। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব আয়কর, ভ্যাট ও শুল্ক আদায় ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিরীক্ষা করা। এনবিআরের বর্তমান জনবল এই বিভাগে স্থানান্তরিত হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১০

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১১

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১২

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৩

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৪

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৫

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৬

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৭

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১৮

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

২০
X