মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
কায়কোবাদ

বর্তমানে জামায়াত ফ্যাসিস্টের মতো আচরণ করছে

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে দলের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে; কিন্তু বর্তমানে জামায়াতে ইসলামী ফ্যাসিস্টের মতোই আচরণ করছে। গতকাল সোমবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভোটারদের উদ্দেশে কায়কোবাদ বলেন, আপনাদের খেদমত করতে গিয়ে আমাকে মিথ্যা মামলায় ১৩ বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আমি আশা করি, আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন। কাজী সফিক ও ছাত্রদল নেতা মীর জাহিদ হাসান সম্রাটের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, শাহ আলম সরকার, হাজি ইদ্রিস, নজরুল ইসলাম, ফারুক সরকার মুজিব, আমজাদ আলী তসু, জহির সিদ্দিকী, জামাল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রীমা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ বাদল, সাইফ উদ্দিন তুহিন, মীর হাসান ইকবাল, হাজী রুকন উদ্দিন, নজরুল ইসলাম, সাহাব উদ্দিন, কুতুব উদ্দিন কলি, হাবীবুর রহমান বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X